ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
এবার বাংলাদেশী ব্যাটসম্যানদের অপমান করে যা বললেন ওয়াসিম আকরাম
রোববার অ্যাডিলেড ওভালে বাংলাদেশের বিপক্ষে ১১ বল হাতে রেখেই ৫ উইকেটে জয় পায় পাকিস্তান এবং সেমিফাইনালে উঠে যায়। এরপরই বাংলাদেশের সমালোচনা করে পাকিস্তানি এক টিভি অনুষ্ঠানে কথা বলেছেন সাবেক পাক অধিনায়ক ওয়াসিম আকরাম। সমালোচনা করতে গিয়ে তিনি জানান, বাংলাদেশের ক্রিকেটারদের, বিশেষ করে ব্যাটারদের মানসিক চিকিৎসা প্রয়োজন।
শুধু তাই নয় বাংলাদেশ দলের সাথে যুক্ত থাকলে, সেটা অধিনায়ক কিংবা কোচ হিসেবে, তাহলে তিনি টাইগার ব্যাটারদের মানসিক চিকিৎসার জন্য মনোবিদের কাছে পাঠাতেন বলেও জানান। বিশেষ করে ওপেনার নাজমুল হাসান শান্তকে।
ওয়াসিম আকরাম বলেন, ‘খেলায় হারের জন্য বাংলাদেশকে নিজেদেরই দোষ দিতে হবে আর এটাই তাদের করা উচিত। আমি যদি বাংলাদেশ দলের অধিনায়ক বা কোচ হতাম, তাহলে আমি নিশ্চিত এই ছেলেদের মানসিক ডাক্তারের কাছে পাঠাতাম। কারণ একটা সময় খেলার রাশ ছিল বাংলাদেশের হাতেই। ৫৪ রানে ভালোই ব্যাট করছিলেন শান্ত এবং তখন সবকিছু ঠিকঠাক চলছিল। ২ উইকেটে ৭৩ রান করার কারণে আমি ভেবেছিলাম তারা ১৬০ রানে পৌঁছে যাবে। কিন্তু তখন শান্ত বেরিয়ে এসে অযথা ইফতিখারের বলে অদ্ভুত শট খেলতে গিয়ে বোল্ড হয়ে যান। আপনি যদি এক রান করেও সে সময় নিতে থাকতেন, তাহলে স্কোরটি খুব সহজেই ১৫৫-এ পৌঁছে যেত।’
এখানেই শেষ নয়। আকরাম মনে করেন, পাকিস্তান বোলিংয়ের সেরা অস্ত্র শাহিন শাহ আফ্রিদির বিরুদ্ধেও নড়বড়ে স্ট্র্যাটেজি নিয়েছে সাকিব আল হাসানের দল। তিনি বলেন, ‘প্রতিপক্ষ অধিনায়ক উইকেট তোলার জন্য কোনও নির্দিষ্ট বোলারকে আক্রমণে নিয়ে আসছে,তখন ঝুঁকিপূর্ণ শট খেলতে হয় না। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই হয়ে থাকে; কিন্তু বাংলাদেশি ব্যাটাররা শাহিনের ওভারকেই আক্রমণ করবে বলে ঠিক করে নিয়েছিল।’
প্রসঙ্গতঃ টি-টোয়েন্টি কেরিয়ারের নিজের সেরা বোলিং করে এই ম্যাচে চার উইকেট তুলে নেন শাহিন আফ্রিদি। ১১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে সেমিফাইনালে উঠে যায় পাকিস্তান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ