ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ভারতের ক্ষমতার দিন শেষ, ক্রিকেটে অভিষেক হচ্ছে নতুন দল
ক্রিকেটের মৌলিক অবকাঠামো না থাকা দেশটি স্বাগতিক হিসেবে সরাসরি ২০২৪ বিশ্বকাপ খেলবে। অর্থাৎ বিশ্বকাপে এক ধরনের রাজকীয় অভিষেকই হতে চলেছে যুক্তরাষ্ট্রের। একটি প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ দল হয়ে উঠতে এক যুগেরও বেশি সময় লেগে যায় অন্যান্য দেশগুলো। তাহলে দৃশ্যপটের বাইরে থাকা যুক্তরাষ্ট্র এত দ্রুত লাইমলাইটে আসলো কিভাবে? এর উত্তর সহজ, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র।
স্বাভাবিকভাবেই তাদের সুযোগ সুবিধা এবং অর্থ অন্যান্য দেশগুলো তুলনায় অনেক বেশি। এর ফলশ্রুতিতে টেস্ট খেলুরে দেশের অনেক ক্রিকেটারাই পাড়ি জমাচ্ছেন যুক্তরাষ্ট্রে। বেশ কিছু নামি দামি ক্রিকেটার যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্নও দেখছেন। অর্থাৎ অতি শীঘ্রই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি দলে পরিণত হয়ে যাবে যুক্তরাষ্ট্র।
যার প্রথম পদক্ষেপ ২০২৪ বিশ্বকাপে স্বাগতিক হিসেবে সরাসরি অংশগ্রহণ। আইসিসিও চাচ্ছে ক্রিকেটে যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করুক, এতে ক্রিকেটের বিশ্বায়ন বেশ সহজেই করা সম্ভব। স্বাভাবিকভাবেই ক্রিকেটের সাথে যুক্ত হলে নিজের প্রভাবও আইসিসিতে বিস্তার করা শুরু করবে যুক্তরাষ্ট্র। তখন পরিস্থিতিটা ঠিক কেমন দাঁড়াবে?
আইসিসিতে একতরফা অধিপত্য বিস্তার করা ভারত খানিকটা বিব্রতকর অবস্থায় পড়বে কি? যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে তাই হয়তো কিছুটা নিরাশই হবে ভারতীয়রা। সহযোগী দেশ হিসেবে ২০২৪ বিশ্বকাপে অংশগ্রহণ করলেও খুব শীঘ্রই মুদ্রার উল্টোপিঠ দেখিয়ে দিতে পারে আমেরিকানরা। হয়তো এক যুগ পরেই ক্রিকেটে নিজেদের অধিপত্য বিস্তার করা শুরু করবে তারা। এতে হয়তো আইসিসিতে এক ধরনের ভারসাম্য সৃষ্টি হবে।
একতরফা আধিপত্যর চেয়ে দুতরফা আধিপত্য কিছুটা হলেও শ্রেয়। তখন হয়তো বাংলাদেশের মতো দলগুলোর আম্পায়ারদের এরকম ভুল সিদ্ধান্তের মুখোমুখি হতে হবে না। কি পরিকল্পনা নিয়ে ক্রিকেটের সাথে যুক্ত হচ্ছেন আমেরিকানরা তা এখন বলা মুশকিল। তবে ক্রিকেটে ঢুকছেন যেহেতু, নিজেদের একটি ছাপ অবশ্যই রাখবেন ওবামার দেশটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ