ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
টি-২০ বিশ্বকাপঃ ভারত পাকিস্তান ফাইনাল করার জন্যই কি এত কারসাজি
তবে শুধু ভারতের বিপক্ষে ম্যাচেই নয় পাকিস্তানের বিপক্ষেও ফিফটি-ফিফটি কিছু ডিসিশন টাইগারদের বিপক্ষে গিয়েছে। সাকিব আল হাসানের আউটটি মোটামুটি নিশ্চিত নট আউটই মনে হয়েছিল। বড় পর্দায় নট আউট আসবে প্রত্যাশা করতে থাকা সমর্থকেরা বিশাল এক ধাক্কায় যেন খেলো।
তার চেয়ে বড় ধাক্কা খেয়েছে খোদ সাকিব আল হাসান। তিনি যেন বিশ্বাসই করতে পারছিলেন না তাকে আউট দেয়া হয়েছে। বারবার ইশারায় বোঝাচ্ছিলেন বল ব্যাটে লেগেছিল। মাটির এবং ব্যাটের খুব কাছাকাছি ছিল বল সুতরাং বোঝা যাচ্ছিল না বলটি ঠিক লেগেছে কোথায়।
তবে বেনিফিট অফ ডাউটের হিসেবে ব্যাটসম্যান এর পক্ষেই ফল যাওয়া উচিত। তবে আম্পায়ার আগেই আউট দেওয়ায় সিদ্ধান্ত সাকিবের বিপক্ষে গিয়েছে। একবার দুবার এরকম ঘটনা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তবে নিয়মিতভাবেই সাকিবদের বিপক্ষে ঘটনাগুলো ঘটেই যাচ্ছে। সাকিব থাকলে নিঃসন্দেহে টাইগারদের স্কোর আরো বেশি হতো।
টি-টোয়েন্টির মতো সংস্করণে যেখানে হার-জিতের ব্যবধান মাত্র ১০-১২ রান থাকে। সেইখানে সাকিবের উইকেটের মূল্য কতটা বেশি তা বলে বোঝানোর প্রয়োজন নেই। ভারতের বিপক্ষে আম্পায়ারদের পক্ষপাতিত্ব মুলক আচরণের পর থেকেই বিশ্ব মিডিয়া আইসিসির বেশ সমালোচনা করেছে। বিশ্ব মিডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে"ফিফা কেও কিছু কিছু দেশ অনেক বেশি লাভ এনে দেয়।
কিন্তু তবুও তারা সব দলের প্রতি সমানভাবে মনোযোগ দিয়ে থাকে। তারা সব সময় খেলায় নিরপেক্ষতা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করে।"আইসিসি কে এখান থেকেই শিখতে বলছেন অনেকেই। ওয়াসিম আকরাম এমনও বলেছেন"বিশ্বকাপ আয়োজন করার প্রয়োজনীয়তাটাই কি? সরাসরি ট্রফিটা ভারতকে দিয়ে দিলেই তো হয়।" এতসব বিস্তর আলোচনার পরও হয়তো পুরোপুরি নিরপেক্ষ হতে পারেনি আইসিসি।
নিশ্চিতভাবেই বড় দল গুলোর প্রতি কিছুটা দুর্বলতা রয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাটির। অন্যান্য যেকোনো দলের মধ্যকার ফাইনাল ম্যাচের তুলনায় ভারত-পাকিস্তান ফাইনাল হলে তা কয়েক গুণ বেশি মুনাফা দিবে আইসিসি কে। যা নিঃসন্দেহে আইসিসি নিরপেক্ষভাবে কাজ করার ক্ষেত্রে বাধা দিয়ে থাকে।
পাকিস্তানের বিপক্ষে খুব বেশি সিদ্ধান্ত টাইগারদের বিপক্ষে যায়নি। হয়তো শাকিবের সিদ্ধান্তটি আম্পায়ারের একটি সাধারণ ভুলই বটে। তবে ভারতের বিপক্ষে যেভাবে অন্যায়ের শিকার হতে হয়েছে টাইগারদের, সেক্ষেত্রে আম্পায়ারদের ভুল-ত্রুটিও পক্ষপাতি মূলক আচরণ মনে হতেই পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা