ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

দেশসেরা ব্যাটার নাজমুল শান্ত

২০২২ নভেম্বর ০৬ ১৭:০১:১১

দেশসেরা ব্যাটার নাজমুল শান্ত

পাঁচ ম্যাচে শান্তর ব্যাট থেকে এসেছে ১৮০ রান। যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে তৃতীয় সর্বোচ্চ রান। ভই তালিকায় সবার উপরে কোহলির রান ২৪৬। তারপরে আছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। তার রান ১৯৫।

শান্তন এবারের বিশ্বকাপে ব্যাটিং গড় ৩৬ , স্ট্রাইকরেট ১১৪.৬৪। রানের দিক দিয়ে দুইয়ে লিটন দাস। শান্তর চেয়ে ৫৩ রান কম তার। লিটনের স্ট্রাইকরেট অবশ্য অনেক ভালো, ১৪২.৬৯। বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ৯৫ রান করেছেন আফিফ হোসেন। এছাড়া সৌম্য সরকার ৪৯, সাকিব আল হাসান ৪৪ ও নুরুল হাসান সোহান মোট ৪১ রান করেছেন।

এবারের বিশ্বকাপে তিনটি ফিফটি হাঁকিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। একটি লিটন দাসের। ভারতের বিপক্ষে ২৭ বলে ৬০ রানের ইনিংস খেলেন তিনি। আর বাকি দুটি ফিফটিই এসেছে শান্তর ব্যাট থেকে। জিম্বাবুয়ের বিপক্ষে ৭১ ও পাকিস্তানের বিপক্ষে ৫৪ রান করেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে শান্তর ৭১ রানই এবারের বিশ্বকাপে কোনো বাংলাদেশির সর্বোচ্চ ইনিংস।

সবচেয়ে বেশি চারও হাঁকিয়েছেন শান্ত। পাঁচ ম্যাচে শান্ত হাঁকিয়েছে ২০টি চার। এই তালিকায় দুইয়ে থাকা লিটনের চারের সংখা ১১টি। ৬টি চার মেরেছেন সৌম্য।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ