ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
সেমিতে না যেতে পেরে যা বললেন আফিফ
বাঁচা-মরার ম্যাচে একাদশে তিন পরিবর্তন নিয়ে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৭ রান তোলে বাংলাদেশ। ১১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাবর আজমের দল।
ব্যাটিংয়ে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। কিন্তু মিডল অর্ডার ব্যাটাররা সুবিধা করতে পারেননি। যার ফলে ১৩০ রানেরও লক্ষ্য মাত্রা দিতে পারেনি তারা। তাছাড়া বাংলাদেশের বাজে ফিল্ডিংয়ও পার্থক্য গড়ে দিয়েছে ম্যাচে।
আফিফ বলেন, 'অবশ্যই ভালো করার সুযোগ ছিল। আমরা যদি আরও কিছু ম্যাচ জিততে পারতাম, তাহলে সেমিফাইনাল খেলতে পারতাম এবং অবশ্যই ভালো লাগত। ইনশাআল্লাহ চেষ্টা থাকবে সামনে যেন দল হিসেবে আরও ভালো করতে পারি।'
শাদাব খানের ফুলার লেংথ ডেলিভারিতে খানিকটা ডাউন দ্য উইকেটে এসে ফ্লিক করতে চেয়েছিলেন সাকিব। তবে ব্যাটে-বলে টাইমিংটা ঠিকঠাক করতে পারলেন না অভিজ্ঞ এই ব্যাটার। শাদাবের বল সাকিবের ব্যাটে লেগে আঘাত হানে বুটে। আবেদন করলেও খানিকটা সময় নিয়ে সাকিবকে এলবিডব্লিউ আউট দেন অন ফিল্ড আম্পায়ার হোল্ডস্টক। রিভিও নিলেও একই সিদ্ধান্ত দেন তৃতীয় আম্পায়ার।
আফিফের মতে এটা বিতর্কিত ছিল। তিনি বলেন, 'ওইটা যখন ডিসিশন দেয় তখন আমাদের মনেও কিছু ডাউট ছিল। কিন্তু তখন আমি ব্যাটিংয়ে চলে যাই, তারপর ড্রেসিংরুমে কী হয়েছে সেটা আমার জানা নেই।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা