ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশের চূড়ান্ত একাদশে ৩ পরিবর্তন

২০২২ নভেম্বর ০৬ ০৯:৫৯:৫৬

বাংলাদেশের চূড়ান্ত একাদশে ৩ পরিবর্তন

বাংলাদেশের। সব শেষ ম্যাচ অনুষ্ঠিত হয় ভারতের বিপক্ষে। জয়ের খুব কাছে গিয়েও বাংলাদেশ জিততে পারেনি সেই ম্যাচ। এটা বাংলাদেশের দুর্ঘটনা বললেও চলে।

আজ ৬ নভেম্বর, পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ইতিমধ্যে শেষ হয়ে গেছে এই ম্যাচের টস। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অবস্থান করছে বি গ্রুপে। এই গ্রুপে এখন পর্যন্ত বাংলাদেশে দল চার ম্যাচ খেলে দুটিতে জিতে ৪ পয়েন্ট অর্জন করেন। অন্যদিকে প্রতিপক্ষ পাকিস্তান চার ম্যাচ খেলে দুটিতে জিতে ৪ পয়েন্ট অর্জন করেন। বাংলাদেশ-পাকিস্তানের এই ম্যাচে যে জিতবে সে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উত্তীর্ণ হবেন। কারণ আজ দিনের প্রথম ম্যাচে নেদারল্যান্ডের কাছে হেরে সাউথ আফ্রিকা সেমিফাইনাল থেকে ছিটকে যায়। আর নেদারল্যান্ডস সুযোগ করে দেন পাকিস্তান কিংবা বাংলাদেশকে।

এমন সমীকরণের ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। এদিন একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। যেখানে জায়গা হারিয়েছেন হাসান মাহমুদ, শরিফুল ইসলাম এবং ইয়াসির আলি রাব্বি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ