ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজঃ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে নতুন সুখবর পেল বাংলাদেশ
দলীয় সূত্রে জানা গেছে, রোববারের ম্যাচে খেলবেন বলেই শনিবারও বিশ্রামে ছিলেন লিটন দাস। ম্যাচের আগে ব্যাটিং করবেন অ্যাডিলেড ওভালের নেটে। খেলবেন ম্যাচেও।
শুক্রবারও রোল্টন ওভালে দলের সবাই অনুশীলন করলেও লিটন ছিলেন বিশ্রামে। ভারতের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় মাঠে আসেননি মারকুটে এই ব্যাটার। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী আগেই জানিয়েছিলেন, লিটনকে নিয়ে চিন্তার কারণ নেই।
ভারতের কাছে হারের পর চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সেমিফাইনালে ওঠার ব্যাপারটি আর নিজেদের হাতে নেই। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের পাশাপাশি ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে একটি দলের হারের প্রার্থনাও করতে হবে সাকিব-লিটনদের।
সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ জিম্বাবুয়ে আর প্রোটিয়াদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। দুটি ম্যাচেই ভারত ও দক্ষিণ আফ্রিকাই পরিষ্কার ফেভারিট।
বাংলাদেশের হাতে আছে কেবল পাকিস্তানকে হারিয়ে সেমির সম্ভাবনা জাগিয়ে অন্যদের চিন্তায় ফেলা। অ্যাডিলেড ওভালে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম জানালেন, সে দিকেই চোখ তাদের।
তিনি বলেন, ‘পাকিস্তান খুব ভালো দল। নিউজিল্যান্ডে ওদের বিপক্ষে দুই ম্যাচেই আমাদের খুব ভালো সম্ভাবনা ছিল। আমরা তাতের শক্তির জায়গা জানি, তারাও আমাদের শক্তির জায়গা সম্পর্কে জানে। তাই দারুণ একটি লড়াই হবে।’
শ্রীরাম আরও যোগ করেন, ‘অবশ্যই আমরা বিশ্বাস করি যে পাকিস্তানকে হারাতে পারি। তবে সেমিফাইনালে খেলতে পারা আমাদের হাতে নেই দুর্ভাগ্যজনকভাবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা