ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
৩ দিন পরে ভারত-বাংলাদেশের ম্যাচ নিয়ে অবসেস মুখ খুললেন মাইকেল ভন
তারা যদি হেরে যায় তবেই পাকিস্তানের বিপক্ষে জিতে সেমিফাইনাল নিশ্চিত করার সম্ভাবনা থাকবে সাকিব আল হাসানের দলের সামনে। এবারের আসরে একেবারেই ভালো খেলেনি পাকিস্তান। দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষেও হারতে হয়েছে তাদের। তাদের বিপক্ষে ভালো করতে সেরাটাই খেলতে হবে বাংলাদেশকে।
ইংল্যান্ডের সাবেক ব্যাটার মাইকেল ভন মনে করেন ভারতের বিপক্ষে বাংলাদেশ যে খেলাটা খেলেছে পাকিস্তানের বিপক্ষেও এরকমই খেলা উচিত। বিশেষ করে লিটন দাস ভারতের বিপক্ষে যেভাবে ব্যাটিং করেছেন তার প্রশংসা করেছেন জনপ্রিয় এই ক্রিকেট বিশ্লেষক।
তিনি বলেন, 'বাংলাদেশ ভারতের বিপক্ষে দারুণ খেলেছে। ম্যাচটি দারুণ উপভোগ্য ছিল। লিটন দাস দুর্দান্ত খেলেছে। দিনশেষে হয়তো ভারত জিতেছে। এই বিশ্বকাপে বাংলাদেশ খুব একটা ভালো খেলেনি। সবগুলো বিশ্বকাপেই বাংলাদেশ এরকম খেলে এসেছে এটা হতাশাজনক।'
২০০৭ সালে টি-টোয়েন্টির বিশ্ব আসর শুরু হওয়ার পর প্রত্যেকবারই খেলেছে বাংলাদেশ। যদিও এই ১৫ বছরেও সীমিত ওভারের এই ফরম্যাটে উল্লেখযোগ্য কোনো অর্জন নেই টাইগারদের। এমনকি বিশ্বকাপেও নিয়মিত ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ভন মনে করেন আরেকটু ধারাবাহিক হলেই সাফল্য পাবে টাইগাররা।
সাবেক এই ইংলিশ তারকা বলেন, 'আমার মনে হয় তাদের আরও ভালো খেলা উচিত। তারা ভারতের বিপক্ষে যেমনটা খেলেছে এরকম ধারাবাহিকভাবে তাদের খেলা উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাদের আরও ধারাবাহিক হতে হবে। আশা করছি পাকিস্তানের বিপক্ষেও তারা এমনটাই খেলবে। আমার মনে হয় দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা