ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
লঙ্কানদের বিপক্ষে ইংল্যান্ডের বিশাল জয়, অজিদের সেমির স্বপ্ন শেষ
তবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার স্বপ্ন পূরণ করতে দেয়নি ইংল্যান্ড। শ্রীলঙ্কাকে জিততে দেয়নি জস বাটলাররা। রুদ্ধশ্বাস ম্যাচে ২ বল বাকি থাকতে লঙ্কানদের ৪ উইকেটে হারিয়ে গ্রুপ ‘১’ থেকে নিউজিল্যান্ডের পাশাপাশি সেমিফাইনালে জায়গা করে নিলো ইংলিশরা। আর তাতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবারের বিশ্বকাপে মাঠে নামা স্বাগতিক অস্ট্রেলিয়া সুপার টুয়েলভ পর্ব থেকে বিদায় নিয়েছে।
সিডনিতে এদিন টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান করে শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলসের ঝড়ে ৬ ওভারে ৭০ রান তুলে ফেলে ইংলিশরা। অধিনায়ক বাটলার ব্যক্তিগত ২৮ রানে ফিরতেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ডরা।
আরেক ওপেনার অ্যালেক্স হেলসও দ্রুত ফেরেন ৩০ বলে ৭টি চার ও ১টি ছয়ে ৪২ রান করে। এরপর হ্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টোন ৪ রান করে ফেরেন। মঈন আলী ফেরেন ১ রান করে। স্যাম কারেনও ৬ রানের বেশি করতে পারেনি। এমন অবস্থায় তিনে নামা বেন স্টোকস একপ্রান্তে একাই লড়াই করে ৪২ রান করে দল জিতিয়েই মাঠ ছাড়েন তিনি।
এর আগে ব্যাটিং করতে নেমে পাথুম নিশাঙ্কার ব্যাটে ভর করে ১৪১ রানের সংগ্রহ পায় লঙ্কানরা। নিশাঙ্কা ৪৫ বলে ২টি চার ও ৫টি ছয়ে করেন ৬৭ রান। এই ব্যাটসম্যান ছাড়া আর কেবল দুই ব্যাটসম্যান ডাবল ডিজিট স্পর্শ করতে পেরেছেন। এরমধ্যে ভানুকা রাজাপাকসের ব্যাট থেকে ২২ এবং কুশল মেন্ডিসের ব্যাট থেকে আসে ১৮ রান।
ইংলিশদের পক্ষে পেসার মার্ক উড মাত্র ২৬ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন। এছাড়াও অন্য চার বোলার নেন ১টি করে উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা