ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
চমক দেখিয়ে একাধিক পরিবর্তন নিয়ে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ
তার এমন আলো ছড়ানো ব্যাটিংয়েই জেগেছিল জয়ের স্বপ্ন; কিন্তু দুঃখজনক হলেও সত্য- সঙ্গী নাজমুল হোসেন শান্ত (৮৪.০০), সাকিব (১০৮.০০), আফিফ হোসেন ধ্রুব (৬০.০০), ইয়াসির আলীরা (৩৩.৩৩) ছিলেন ততোধিক অনুজ্জ্বল ও চরম ব্যর্থ।
তারা কেউ লিটনের মত হাত খুলে খেলতে পারেননি। রান তোলার পাশাপাশি একদিক ধরে রাখার কাজও করেছেন তিনি। বরং স্লো ব্যাট চালিয়ে ওভারপিছু লক্ষমাত্রা দিয়েছেন বাড়িয়ে। একজন ১৩০ স্ট্রাইকরেটে ত্রিশোর্ধ্ব একটি ইনিংস খেলতে পারলেও হয়তো খেলার চিত্র ভিন্ন হতে পারতো।
শেষ দিকে উইকেটরক্ষক সোহান ১৭৮.৫৭ স্ট্রাইকরেটে ১৪ বলে ২৫ আর পেসার তাসকিন ১৭১.৪২ স্ট্রাইকরেটে ৭ বলে ১২ এবং মোসাদ্দেক ৩ বলে এক ছক্কা হাঁকালেও আর লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়নি। ৫ রান দুরে থাকতে থেমে যেতে হয়েছিলো।
খালি চোখে সেটাই ছিল ভারতের কাছে বাংলাদেশের পরাজয়ের কারণ; কিন্তু আসলে কি তাই? এই পরাজয়ের জন্য শুধু ব্যাটাররাই দায়ী? আর কারো দায় নেই?
অবশ্যই আছে। ভারতের কাছে হারের জন্য সবার আগে দায় টিম ম্যানেজমেন্টের। তারা ৪ পেসার দিয়ে দল সাজিয়ে বাঁ-হাতি পেসার শরিফুলকে খেলিয়েছেন। শরিফুলের আলগা বোলিংও এই ম্যাচে সাকিব বাহিনীকে ডুবিয়েছে।
সুতরাং, এর জন্য টেকনিক্যাল অ্যাডভাইজার শ্রীধরন শ্রীরাম ও অধিনায়ক সাকিব কেউই দায় এড়াতে পারবেন না। যেখানে তাসকিন ৪ ওভারে ১৫, মোস্তাফিজ ৪ ওভারে ৩১ আর হাসান মাহমুদ ৪ ওভারে ৪৭ (সঙ্গে ২ উইকেটও নিয়েছেন) দিয়েছেন, সেখানে শরিফুলের ৪ ওভারে উঠেছে ৫৭ রান। অর্থ্যাৎ, ৪ পেসারের মধ্যে সবচেযে আলগা বোলিং করা হাসান মাহমুদের চেয়েও ১০ রান বেশি!
ভারতের ৬ ফ্রন্টলাইন ব্যাটার লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুর্যকুমার যাদব, দিনেশ কার্তিক এবং হার্দিক পান্ডিয়া- সবাই ডানহাতি। তাই হয়তো একজন বাড়তি বাঁ-হাতি বোলার খেলানো হয়েছে। সেটা পেসার শরিফুল না হয়ে স্পিনার নাসুম আহমেদ হলে ক্ষতি কী ছিল?
ভারতীয়রা স্পিনে অনেক দক্ষ। ধরা যাক বাঁ-হাতি স্পিনার নাসুমও সুবিধা করতে পারতেন না। মার খেতেন। তারপরও কি শরিফুলের মত ওভার পিছু ১৪.২৫ রান করে দিতেন? বল পিছু ২ রান করে দিলেও নাসুমের ওভারে হয়ত ৪৫-৪৮ রান উঠতো। তাহলেই তো ভারতের স্কোর আরও ৭-৮ রান কম হতো। বাংলাদেশ হেরেছে ৫ রানে। লক্ষটা ১৮০‘র নিচে থাকলেই ফল ভিন্ন হতে পারতো।
এখন প্রশ্ন হলো পাকিস্তানের সঙ্গে আগামী ৬ নভেম্বরও কী শরিফুল খেলবেন? ভারতের মত পাকিস্তানের প্রথম ৬ ব্যাটারের মধ্যে বাঁ-হাতি খুব কম। মাত্র একজন বাঁ-হাতি, সান মাসুদ। রিজওয়ান, বাবর আজম, মোহাম্মদ হারিস, ইফতেখার ও শাদাব খান- সবাই ডানহাতি।
কাজেই এই ম্যাচে বাড়তি বাঁ-হাতি বোলার খেলানোর যৌক্তিকতা কম। তাহলে কী করবে টিম ম্যানেজমেন্ট? শরিফুলকে খেলানোয় থাকবে রাজ্যের ঝুঁকি। তাহলে তার জায়গায় খেলবেন কে? তা চলছে হিসেব-নিকেশ।
জানা গেছে, টিম ম্যানেজমেন্টও খানিক দ্বিধাগ্রস্ত। তাদের সামনে শরিফুলের পরিবর্তে আছে কয়েকটি বিকল্প। প্রথম বিকল্প, মেহেদি হাসান মিরাজ। যদিও ভিন্ন ফরম্যাটে, তারপরও ২০১৯ সালের ৫ জুলাই ইংল্যান্ডের লর্ডসে ৫০ ওভারের বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দারুন মাপা বোলিং (১০ ওভারে ৩০ রানে ১ উইকেট) করেছিলেন মিরাজ।
কিন্তু যেহেতু পাকিস্তানে লাইনআপে ওপরে শান মাসুদ আর নিচে মোহাম্মদ নওয়াজ ছাড়া সব ব্যাটারই ডানহাতি, তাই ডানহাতি অফস্পিনার মিরাজকে না খেলিয়ে বাঁ-হাতি স্পিনার নাসুমকে খেলানোর কথাও ভাবা হচ্ছে। একইভাবে নিজেকে একদমই মেলে ধরতে না পারা ইয়াসির আলী রাব্বির পরিবর্তে সৌম্য সরকারের অন্তর্ভুক্তির চিন্তাও আছে।
তাই শরিফুলের বদলে নাসুম আর ইয়াসির আলীর জায়গায় সৌম্য সরকারের অন্তর্ভুক্তি ঘটলে অবাক হবার কিছু থাকবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা