ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশের ব্যাটিং লিটন-শান্তকে নিয়ে যা বললেন মিসবাহ

২০২২ নভেম্বর ০৫ ১১:৫৮:৩৩

বাংলাদেশের ব্যাটিং লিটন-শান্তকে নিয়ে যা বললেন মিসবাহ

পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক মনে করেন লিটন দারুণ খেললেও তার চাপ কমাতে ব্যর্থ হয়েছেন শান্ত। এ কারণেই রানের চাপে আউট হতে হয়েছে লিটনকে। লিটন ছাড়াও দলের বাকিরা অবদান রাখতে পারলে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় পাওয়া সম্ভব ছিল বলে মনে করেন তিনি।

এ প্রসঙ্গে 'এ স্পোর্টসের' সঙ্গে আড্ডায় মিসবাহ বলেন, 'আজ শুধু একজন রান করেছে ম্যাচের এতো কাছে চলে গিয়েছিল তারা। অন্যদিক থেকে কেউ তাকে সঙ্গ দিতে পারেনি। বিশেষ করে শান্ত গত ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিল। সে এই ম্যাচে ২৫ বলে ২১ রান করেছে। সে যদি একটু অবদান রাখতে পারতো, লিটন দাসের চাপ কমাতে পারতো তাহলে পরিস্থিতি ভিন্ন হতো।'

মিসবাহ মনে করেন পুরো টুর্নামেন্ট জুড়েই বাংলাদেশের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যাটারদের অফ ফর্ম। বিভিন্ন সময় একজন ঝলক দেখালেও বাকিদের বাজে ফর্মের কারণে ভুগতে হচ্ছে টাইগারদের। সাকিবের ব্যাটে রান নেই এটাও বাংলাদেশকে সমস্যায় ফেলছে বলে ধারণা মিসবাহর।

তিনি বলেন, '৯ ওভারে ৮৫ রান দরকার ছিল। হাতে আপনার ১০ উইকেট। এই টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের ব্যাটাররা ফর্মে নেই। আগের ম্যাচে শুধু শান্ত ৭০ রানের উপরে রান করেছে। অন্যদিক থেকে কেউই রান করতে পারেনি। ব্যাট হাতে সাকিবের যে ফর্ম এটা তাদের চিন্তার বড় কারণ।'

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ