ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
আবারও বিশ্বকাপে বিতর্ক জন্ম দিল আম্পায়ার, ৫ বলে এক ওভার
অস্ট্রেলিয়া নিজেদের ইনিংসে পুরো ২০ ওভার খেলেনি। ১টি বৈধ ডেলিভারি কম খেলেছে। অর্থাৎ মাঠের দুই আম্পায়ার ৫ বলে একটি ওভার দিয়েছেন! ম্যাচে অন ফিল্ড দায়িত্ব পালন করেন পাকিস্তানের আলিম দার ও জিম্বাবুয়ের ল্যাংটন রুসেরে। টেলিভিশন আম্পায়ার ছিলেন দক্ষিণ আফ্রিকার আড্রিয়ান হোল্ডস্টক।
আফগান পেসার নাভিন-উল-হকের করা ইনিংসের চতুর্থ ওভারে এ ঘটনা ঘটেছে। এই ওভারের চতুর্থ বলে ওয়ার্নার ও মিচেল মার্শ ২ রান নেওয়ার পর ওভার-থ্রোয়ে আরও ১ রান নেন। পরের বলে কোনো রান নিতে পারেননি দুজন।
সংবাদমাধ্যম ‘ফক্স ক্রিকেট’ জানিয়েছে, ম্যাচের অফিশিয়াল কাভারেজের স্কোরবোর্ডে সেই ওভারে একটি বল বেশি গণনা করে লেখা হয়-একটিতে ২ রান এবং আরেকটিতে ৩ রান হয়েছে। আর পরের বলে তো কোনো রানই হয়নি। এখানেই ভুল করেন মাঠের আম্পায়াররা।
স্ট্রাইক প্রান্তে দাঁড়ানো রুসেরে ওই ওভারে ৫ বলে ওভার দিয়ে দেন। মাঠে দুই দলের কোনো খেলোয়াড়ই খেয়াল করেননি। পরে অফিশিয়াল স্কোরবোর্ডে এই ভুল ঠিক করা হলেও একটি বল কম খেলেই ইনিংস শেষ করে অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক ক্রিকেটে, বিশেষ করে টি-টোয়েন্টিতে এমন ঘটনা বেশ দুর্লভই।
শেষ পর্যন্ত অবশ্য ওই বল ম্যাচের ফলে তেমন কোনো প্রভাব রাখেনি। আগে ব্যাট করে ৮ উইকেটে ১৬৮ রান তুলেছিল অস্ট্রেলিয়া। তাড়া করতে নেমে ৭ উইকেটে ১৬৪ রানে থেমেছে আফগানিস্তানের ইনিংস। নিউজিল্যান্ডের নেট রানরেট টপকে যাওয়ার প্রায় অসম্ভব সুযোগ অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের পরই শেষ হয়ে যায়, ইংল্যান্ডকেও টপকাতে পারেনি তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা