ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
টি-২০ বিশকাপঃ বাংলাদেশ লাভ করে দিল পাকিস্তান
সুপার টুয়েলভের গ্রুপ টু-তে সব দলের চার ম্যাচ করে খেলা শেষ। যেখানে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত, ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা। সমান চার পয়েন্ট থাকলেও রান রেটে এগিয়ে তিনে পাকিস্তান ও চার নম্বরে বাংলাদেশ। পাঁচে থাকা জিম্বাবুয়ের পয়েন্ট ৩, টেবিলের তলানির দল নেদারল্যান্ডসের সংগ্রহ ২ পয়েন্ট।
গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস, বাংলাদেশ-পাকিস্তান ও ভারত-জিম্বাবুয়ে। যেখানে সেমিফাইনালে যেতে চাইলে বাংলাদেশের জন্য প্রথম শর্ত, পাকিস্তানকে হারাতেই হবে।
এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে যদি ডাচরা কোনোভাবে অঘটন ঘটিয়ে প্রোটিয়াদের হারিয়ে দিতে পারে, তবে কোনো সমীকরণ ছাড়াই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে উঠে যাবে।
কিন্তু দক্ষিণ আফ্রিকা জিতে গেলে তখন ৭ পয়েন্ট নিয়ে তারা সেমিফাইনাল নিশ্চিত করে ফেলবে। ফলে বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচের জয়ী দলের সামনে শেষ আশা থাকবে ভারত-জিম্বাবুয়ে ম্যাচ।
এই ম্যাচে ভারত জিতলে বাংলাদেশ পাকিস্তানকে হারালেও লাভ হবে না। তবে যদি জিম্বাবুয়ে ভারতকে হারিয়ে দিতে পারে, তখন রান রেটে এগিয়ে থাকতে পারলে সেমিতে খেলতে পারে বাংলাদেশ।
টাইগারদের সেমিতে খেলার ক্ষেত্রে তাই বলা যায় নিজেদের জয়ের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার হারই সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করবে। প্রতিটি ম্যাচই মাঠে গড়াবে ৬ নভেম্বর। এখন সেই দিনের দিকে তাকিয়ে বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা