ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিরাটের ভুয়ো ফিল্ডিং , যা বলছে আইসিসির নিয়ম
আইসিসির ৪১.৫ ধারা অনুযায়ী, ব্যাটারকে কোনও ভাবে বাধা দিলে বা মনঃসংযোগ নষ্ট করার চেষ্টা করলে আম্পায়াররা ঘটনার গুরুত্ব বুঝে বিপক্ষ দলকে ৫ রান শাস্তি হিসাবে দিতে পারেন। বিরাটের ক্ষেত্রে কী ঘটেছিল?
বুধবার বাংলাদেশের বিরুদ্ধে ভারত ফিল্ডিং করার সময় সপ্তম ওভারের একটি ঘটনা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অক্ষর পটেলের বলে ডিপ অফ-সাইডে বল ঠেলে দিয়ে রান নিতে যান লিটন দাস। কোহলি দাঁড়িয়েছিলেন পয়েন্টে। আরশদীপ বল ছুড়ে ফেরত পাঠানোর সময়েই কোহলি বল কুড়িয়ে ছুড়ে দেওয়ার ভঙ্গি করেন। তা নিয়েই বিরাটের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন বাংলাদেশের নুরুল হাসান। এ ক্ষেত্রে মাঠের দুই আম্পায়ার মনে করেননি, কোহলি কোনও অপরাধ করেছেন। তাই শাস্তিও দেওয়া হয়নি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা জালাল ইউনুস বলেন, “কিছু হলেই যে বোর্ডের মাধ্যমে অভিযোগ করা হবে, ব্যাপারটা এমন নয়। এটা তো স্কুল নয় যে, আপনি গিয়ে হেডমাস্টারের কাছে অভিযোগ করবেন। পরিস্থিতিটা সে রকম না। তবে আমরা যেন সঠিক জায়গায় গিয়ে কথা বলতে পারি, সেটা মাথায় আছে।”
So this is what Nurul Hassan was talking about that umpires didn't listen on fake fielding by Kohli. There should have been 5 penalty runs here - according to ICC rules. Virat kohli should be banned and fined for fake fielding. #T20WorldCuppic.twitter.com/KXLOy1g5cp
— ???????????????????????????????????????? (@BabarFanGirl56) November 3, 2022
মাঠের আম্পায়ারের নজর যদি কোনও ফিল্ডারের ভঙ্গির দিকে না যায় তা হলে শাস্তি দেওয়া সম্ভব নয়। বিরাট বল ছোড়ার সময় আম্পায়ার, ব্যাটাররা সে দিকে নজর দেননি। সে ক্ষেত্রে মাঠের ব্যাটারদের মনঃসংযোগ নষ্ট হয়নি বলেই ধরে নিতে হবে। বাংলাদেশের যে দুই ব্যাটার মাঠে উপস্থিত ছিলেন তাঁরা কোনও অভিযোগ জানাননি। তাই আম্পায়াররাও সেটার দিকে গুরুত্ব দেননি।
বুধবার ভারত প্রথমে ব্যাট করে বাংলাদেশের বিরুদ্ধে ১৮৪ রান তোলে। লোকেশ রাহুল ৫০ রান করেন। বিরাট কোহলি অপরাজিত থাকেন ৬৪ রানে। ১৬ বলে ৩০ রান করেন সূর্যকুমার যাদব। সেই রান তাড়া করতে নেমে বাংলাদেশের জয়ের আশা বাড়িয়েছিলেন লিটন। তিনি ২৭ বলে ৬০ রান করে আউট হয়ে যান। বৃষ্টির জন্য এর পর বাংলাদেশের লক্ষ্য হয়ে যায় ১৬ ওভারে ১৫১ রান। কিন্তু ১৪৫ রানেই শেষ হয়ে যায় শাকিবদের ইনিংস। ৫ রানে ম্যাচ হেরে যায় বাংলাদেশ। ম্যাচ শেষে তাই বাংলাদেশের কাছে ওই ৫ রান না পাওয়ার আক্ষেপ রয়েই গিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা