ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

লিটনকে যে বিশেষ উপহার দিয়েছেন কোহলি

২০২২ নভেম্বর ০৩ ২২:৪৬:১৮

লিটনকে যে বিশেষ উপহার দিয়েছেন কোহলি

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস অ্যাডিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন।

জালাল ইউনুস বলেন, ‘দেখেন লিটন ক্লাসিক ক্রিকেটার। সে যেকোনো ফরম্যাটেই ক্লাসিক খেলে। টেস্ট ও ওয়ানডেতে সে ধারাবাহিক ভালো খেলে। ইদানিং সে টি-টোয়েন্টিতেও ভালো খেলছে। খুব খুশি হয়েছি। আর আমরা যখন বসে ছিলাম ডাইনিং হলে দেখলাম কোহলি এসে একটা ব্যাট উপহার দিয়ে গেল তাকে। অবশ্যই এটা অনেক বড় অনুপ্রেরণা।’

এর আগে গতকাল ভারতের ওপেনার লোকেশ রাহুলও ভূয়সী প্রশংসা করেন লিটনের। এই ব্যাটার জানান, ‘লিটন এমন ব্যাটিং করছিল যে তাদের কোনো পরিকল্পনাই কাজে লাগছিল না। এমনকি লিটনের এই ধরনের ইনিংস বোলিং ও ফিল্ডিংকে ভীষণ চাপে ফেলে দিয়েছিল।’

উল্লেখ্য, ভারতের বিপক্ষে ম্যাচে মাত্র ২১ বলে ফিফটি তুলে নিয়েছিলেন লিটন দাস। তবে ২৭ বলে তিন ছক্কা ও সাত চারে ৬০ রান করে লোকেশ রাহুলের সরাসরি থ্রোয়ে ডানহাতি এই ব্যাটসম্যান আউট হয়ে যান। তার সাজঘরে ফেরার পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে বৃষ্টি আইনে ৫ রানে হার মানে বাংলাদেশ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ