ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে উচিৎ কথাটি বললেন হার্শা ভোগলে
এবার এই ইস্যু নিয়ে মুখ খুলেছেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে। কোহলির ফেইক ফিল্ডিং সম্পর্কে হার্শা নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে লেখেন,
“ফেইক ফিল্ডিংয়ের ঘটনায় সত্যিটা হচ্ছে কেউ সেটা দেখেনি। আম্পায়াররা দেখতে পায়নি, ব্যাটসম্যানরাও নয় এবং আমরাও না। ৪১.৫ আইন অনুযায়ী ফেইক ফিল্ডিংয়ের শাস্তি আছে, কিন্তু কেউ তো দেখেনি। তাহলে কী করবেন!”
মাঠ ভেজা থাকা প্রসঙ্গে হার্শা লেখেন, “মাঠ ভেজা থাকার ব্যাপারে কেউ অভিযোগ করতে পারে বলে আমি মনে করি না। সাকিব ঠিক ছিল, যখন সে বলেছিল ব্যাটিং দলের পক্ষে যাবে এটি। শেষ পর্যন্ত আম্পায়ার ও কিউরেটররা চেষ্টা করে ম্যাচ চালিয়ে নেওয়ার। এবং তারা খুব ভালোভাবে সামাল দিয়েছে, কম সময়ই নষ্ট হয়েছে।”
এই ইস্যুতে হার্শার সর্বশেষ টুইটটি ছিল বাংলাদেশি সমর্থকদের উদ্দেশ করে। তিনি লেখেন, “সুতরাং আমার বাংলাদেশের বন্ধুরা, দয়া করে লক্ষ্য পূরণ না হওয়ার জন্য ফেক ফিল্ডিং বা ভেজা মাঠকে কারণ হিসেবে দেখবেন না। ব্যাটসম্যানদের একজন যদি শেষ পর্যন্ত থাকত, তাহলে হয়তো বাংলাদেশ জিততে পারত। আমরা যখন অজুহাত খুঁজতে থাকি, তখন বড় হওয়া যায় না।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা