ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
এবার লিটনকে নিয়ে মুখ খুললেন রাহুল
লিটনের ২১ বলের হাফসেঞ্চুরিতে ৭ ওভারে বিনা উইকেটেই ৬৬ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় টাইগাররা ছিল ভারতের থেকে ১৭ রানে এগিয়ে।
বৃষ্টির পরপরই রানআউটে কাটা পড়েন লিটন। হাঁফ ছেড়ে বাঁচে ভারত। ২৭ বলে ৬০ রানের ইনিংস খেলা ব্যাটার ক্রিজে থাকলে কী হতো, সেটা তো বুঝতেই পারছিল রোহিত শর্মার দল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা লোকেশ রাহুল জানালেন, লিটনকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তারা। কেননা ভালো বলেও মেরে দিচ্ছিলেন টাইগার ওপেনার।
রাহুল বলেন, ‘প্রথম ৬ ওভার আমাদের পরিকল্পনা অনুযায়ী যায়নি। আমি মনে করি লিটন দাস একটা অসাধারণ ইনিংস খেলেছে। এমন একটা ইনিংস বোলিং ও ফিল্ডিংয়ে চাপ তৈরি করে কারণ সে খুব ভালো ক্রিকেট শট খেলেছে, আমাদের বোলাররা ভালো লেংথে বল করেও মার খেয়েছে তাদের সেরা বলে। এমন ইনিংস আপনাকে চাপে ফেলবেই।’
লিটনকে প্রশংসায় ভাসিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসানও। তিনি বলেন, ‘গত ২-৩ বছর ধরে ও খুব ভালো খেলছে। টি-টোয়েন্টি হয়তো বছরটা খুব ভাল খেলছে। কিন্তু আপনি যদি ওর ওয়ানডে বা টেস্ট দেখেন ওর শেষ দুই বছর খুব ভালো খেলেছে।’
সাকিব যোগ করেন, ‘ওই আত্মবিশ্বাসটাই আমার মনে হয় এই টি-টোয়েন্টি ফরম্যাটেও এসেছে। এবং ও জানে যে কিভাবে রান করতে হয়। আজকে (বুধবার) ওর জন্য বড় একটা সুযোগ ছিল, যেভাবে আমরা ওকে মূল্যায়ন করছিলাম এবং আমরা মনে করি ও যে ধরনের খেলোয়াড় ওর সামর্থ্য অনুযায়ী খেলেছে। এমন না যে আউট অব দ্য বক্স, আমরা সবাই জানি ও এমন ইনিংস খেলার জন্য সামর্থ্যবান।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা