ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপের মধ্যে তারকা ক্রিকেটার হারালো পাকিস্তান
তার বদলি হিসেবে মোহাম্মদ হারিসকে দলে যোগ করেছে পাকিস্তান। বিশ্বকাপের টেকনিক্যাল কমিটি বৃহস্পতিবার এই অনুমতি দিয়েছে।
সেমি-ফাইনালের আশা বাঁচিয়ে রাখার লড়াইয়ে এদিনই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গড়াবে ম্যাচটি।
সবশেষ এশিয়া কাপে হাঁটুতে চোট পান ফখর। যার ফলে ঘরের মাঠে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড ত্রিদেশীয় সিরিজে রাখা হয়নি তাকে। এমনকি শুরুতে বিশ্বকাপের মূল স্কোয়াডেও ছিলেন না তিনি। রাখা হয়েছিল রিজার্ভ হিসেবে।
ফখরকে বিশ্বকাপের ১৫ সদস্যের দলে যোগ করানো নিয়ে পাকিস্তান ক্রিকেটে অনেক আলোচনা হয়। পরে বৈশ্বিক আসর শুরুর আগে ঝুঁকি নিয়েই তাকে মূল দলে যোগ করে পাকিস্তান।
ভারত ও জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ম্যাচে খেলানো হয়নি টপ অর্ডার এই ব্যাটসম্যানকে। নেদারল্যান্ডসের বিপক্ষে একাদশে ফিরে ৩ চারে ১৬ বলে ২০ রান করেন তিনি।
এরপর তার হাঁটুর পুরনো চোট আবার মাথাচাড়া দেয়। এতে এবার পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়লেন ফখর।
বিশ্বকাপ দলে রিজার্ভ হিসেবে ছিলেন ২১ বছর বয়সী হারিস। গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি খেলা ডানহাতি এই ব্যাটসম্যানের সামনে বিশ্ব মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করার হাতছানি।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২৩ ম্যাচ খেলেছেন হারিস। দুই ফিফটিতে যেখানে তার রান ৪৪১, স্ট্রাইক রেট ১৩৪.০৪। পাকিস্তানের হয়ে ৪টি ওয়ানডে খেলারও অভিজ্ঞতা আছে তার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা