ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিতে যা বললেন রোহিত শর্মা
বড় লক্ষ্য ছুঁড়ে দিলেও লিটন দাসের ঝড়ো ব্যাটিংয়ে শুরুতে ব্যাকফুটে চলে যায় ভারত। বৃষ্টির পর নতুন লক্ষ্যে নামার সময়ে নিজেকে শান্ত থাকার চেষ্টা করলেও নার্ভাস হয়ে পড়েছিলেন রোহিত। যদিও শেষ পর্যন্ত জয়ী অধিনায়ক তিনিই, ‘(বৃষ্টির পর) উভয় দলের জন্যই সুযোগ ছিল। আমি একই সঙ্গে শান্ত এবং নার্ভাস ছিলাম। তবে দল হিসাবে আমাদের জন্য শান্ত থাকা এবং পরিকল্পনাগুলো কার্যকর করা খুব গুরুত্বপূর্ণ ছিল।’
‘এটি সংক্ষিপ্ত একটি ম্যাচ ছিল এবং এটা যে কোনও দিকেই যেতে পারতো। ১০ উইকেট হাতে থাকলে এটি যে কোনো দিকে যেতে পারে তবে বিরতির পরে ম্যাচ শুরু হলে আমরা আমাদের স্নায়ুকে বেশ ভালোভাবে ধরে রাখতে পেরেছিলাম,’ যোগ করে আরও বলেন রোহিত।
এদিন অ্যাডিলেড ওভালে ভারতের দেওয়া ১৮৫ রানের লক্ষ্যে নেমে ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান করেছিল বাংলাদেশ। এরপর নামে বৃষ্টি। এরপর বৃষ্টি থামলে ফের মাঠে নামার পর শুরুতেই দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হন লিটন দাস। ম্যাচের মোমেন্টাম তখনই বদলে যায়। এরপরও সুযোগ ছিল টাইগারদের। কিন্তু তড়িঘড়ি করতে গিয়ে উইকেট হারাতে থাকেন টাইগাররা। ফলে শেষ দিকে বেশ কঠিন হয়ে যায় ম্যাচটি।
দ্রুত দুই ওপেনার হারানোর পর ইনিংস মেরামত করতে পারেননি কোনো ব্যাটার। মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেন, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেনদের কেউই জ্বলে উঠতে পারেননি। সেট হলেও ইনিংস লম্বা করতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসানও। এক অর্থে হার তখনই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। এরপর শেষ দিকে তাসকিন আহমেদকে নিয়ে লড়াই চালিয়ে যান নুরুল হাসান সোহান। শেষ পর্যন্ত ৫ রান দূরেই থামতে হয় টাইগারদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা