ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
আবারও বার্সায় ফিরে আসা নিয়ে যা বললেন মেসি নিজেই
অবশেষে তিনি মুখ খুললেন। মেসি বিদায় জানালেন তার শৈশবের ক্লাবকে, যে ঠিকানার সঙ্গে তার সম্পর্ক ছিল দুই দশকেরও বেশি সময় ধরে। কাতালানদের সঙ্গে দীর্ঘ ও মধুর বন্ধন ছিন্ন হওয়ার দুঃখে তিনি ভেঙে পড়লেন কান্নায়।
এমন একটি সংবাদ সম্মেলন করতে হবে কল্পনাও করতে পারেননি মেসি। গত বেশ কিছুদিন ধরে স্প্যানিশ সংবাদ মাধ্যম অপেক্ষায় ছিল, নতুন চুক্তির পর হুয়ান লাপোর্তাকে সঙ্গে নিয়ে মেসির সংবাদ সম্মেলন কাভার করার জন্য। কিন্তু না, সংবাদ সম্মেলন ঠিকই হলো, তবে সেটা আনন্দের নয়, বিষাদের। সংযুক্তির নয়, বিদায়ের।
মেসির কাছেই অবিশ্বাস্য ঠেকছে এমন একটি সংবাদ সম্মেলন করতে এসে। তিনি বললেন, ‘এটা সত্যিই খুব কঠিন (সিদ্ধান্ত)। আমি এর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। গত বছর আমি নিজেই চেয়েছিলাম বার্সেলোনা ছেড়ে যেতে। তখন একটা যুক্তি কাজ করছিল। কিন্তু গত এক বছরে আমি এখানে ছিলাম। আমার পরিবার এবং আমি নিজেও চেয়েছিলাম এখানে থাকতে। এটা তো আমার বাড়ি। এখানেই থাকতে চেয়েছি আমি।’
‘অথচ আজ আমাকে গুডবাই বলতে হচ্ছে। খুব কম, মাত্র ১৩ বছর বয়সে আমি এখানে এসেছি। ২১ বছর পর আমি এখান থেকে বিদায় নিচ্ছি আমার স্ত্রী এবং তিন সন্তানসহ।’ ‘তবে কোনো সন্দেহ নেই, আগামী কয়েক বছর পর আমি আবারও বার্সেলোনায় ফিরে আসবো। কারণ আমি আমার সন্তানদের সেই প্রতিশ্রুতি দিয়েছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল