ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
লজ্জাজনক কান্ড করে নতুন বিতর্কে রোনালদো
আন্তর্জাতিক ফুটবলে আবারও দারুণ ছন্দে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপ বাছাইপর্বে টানা দুই ম্যাচে গোল করেছেন তিনি, আর্মেনিয়ার বিপক্ষে করেছেন জোড়া গোলও। কিন্তু মাঠের এই সাফল্যের রেশ মিলিয়ে গেল হোটেলের লবিতে ঘটে যাওয়া এক ঘটনাকে কেন্দ্র করে। ভক্তকে ধাক্কা দিয়ে গালিগালাজ করায় ফের বিতর্কে জড়ালেন সিআর সেভেন।
৬ সেপ্টেম্বর আর্মেনিয়াকে ৫-০ গোলে হারায় পর্তুগাল। ম্যাচ শেষে রোনালদোর হোটেল ছাড়ার সময় এক সমর্থক সেলফি তুলতে দৌড়ে এগিয়ে আসেন। ঠিক তখনই বিরক্ত হয়ে ওই ভক্তকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন রোনালদো। শুধু তাই নয়, স্প্যানিশ গণমাধ্যমের দাবি, তিনি সেই সময় ভক্তকে অশ্রাব্য ভাষায় গালিও দেন।
ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে স্বনামধন্য লিপ রিডার নিকোলা হিকলিং জানান, রোনালদো প্রথমে বলেছিলেন, “আর নয়, সরে যাও।” এরপর নিচু স্বরে গালি দিয়ে বলেন, “ইচ্ছা হয়, এরা সবাই ফাক অফ করুক।”*
ঘটনার পর থেকেই রোনালদোর আচরণ নিয়ে চলছে নানা আলোচনা। অনেকে তাঁর প্রতিক্রিয়াকে কঠোর ও অপ্রয়োজনীয় বলে সমালোচনা করছেন। অন্যদিকে কেউ কেউ এটিকে তারকা খেলোয়াড়দের ব্যক্তিগত নিরাপত্তার সঙ্গে যুক্ত করে দেখছেন।
তবে বিতর্কের মাঝেই রোনালদো নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করেছেন। আর্মেনিয়ার বিপক্ষে জোড়া গোলের পর জাতীয় দলের জার্সিতে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ১৪১-এ, যা আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ।
একদিকে রেকর্ড গড়া সাফল্য, অন্যদিকে অশোভন আচরণের সমালোচনা—দুটি কারণেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ৪০ বছর বয়সী রোনালদো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল