ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশ ম্যাচের ফলাফল নিয়ে যে মন্তব্য করে আলোচনার ঝড় তুললেন কোচ
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শনিবারের এই ম্যাচে সুযোগ সৃষ্টি করলেও সেটিকে গোলে পরিণত করতে ব্যর্থ হয়েছেন লাল-সবুজরা। ম্যাচ শেষে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা জানিয়েছেন—ড্র-ই এই ম্যাচের ন্যায্য ফল।
সুমন রেজার উজ্জ্বলতা
ম্যাচের দশম মিনিটেই প্রতিপক্ষের জালে বল পাঠান সুমন রেজা। তবে অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়। পুরো ম্যাচেই দারুণ খেলেছেন মোহামেডানের এই ফরোয়ার্ড। তাকে নিয়ে কোচ কাবরেরা বলেন—"সুমন সেটাই করেছে, যেটা সে ভালোভাবে করতে পারে—অবিরাম লড়াই আর ভরপুর প্রাণশক্তি নিয়ে খেলা। প্রথমার্ধে সে একটা দারুণ সুযোগ তৈরি করেছে। দ্বিতীয়ার্ধে লং থ্রো থেকে আমাদের যে বড় সুযোগটা এসেছিল, সেখানে দারুণ হেডও দিয়েছে সে।"
অনুপস্থিতদের সুযোগ
এই ম্যাচে ছিলেন না হামজা চৌধুরীসহ কয়েকজন তারকা ফুটবলার। তবে কাবরেরা মনে করেন, এটি অন্যদের জন্য সুযোগ তৈরির জায়গা। তার চোখে সুমন সেই সুযোগ কাজে লাগিয়েছেন।"ক্যাম্পে সুমন খুব ভালো করেছে। আজকের সুযোগটা কাজে লাগিয়েছে এবং ভালো খেলেছে।"
সমান তালে লড়াই
ম্যাচ নিয়ে কোচ কাবরেরার বিশ্লেষণ—"খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়েছে। শুরুতে তারা আমাদের চেয়ে ভালো খেলেছে। এরপর কিছু সময়ের জন্য আমরা নিয়ন্ত্রণ নিয়েছিলাম। আবার প্রথমার্ধের শেষদিকে সমস্যায় পড়েছি। পুরোটা সময়ই ম্যাচের নিয়ন্ত্রণ এদিক-ওদিক গিয়েছে। আমার মনে হয়েছে, ম্যাচটা সমানে সমান (৫০-৫০)। তাই ড্র-ই ন্যায্য ফল।"
রাকিব হোসেনের প্রশংসা
বসুন্ধরা কিংসের উইঙ্গার রাকিব হোসেনকেও আলাদা করে প্রশংসা করেছেন কাবরেরা। তার ভাষায়—"রাকিবও ভালো খেলেছে। তবে প্রতিপক্ষ ওর ব্যাপারে বেশি সতর্ক ছিল, তাই ওর চারপাশে বেশি খেলোয়াড় রেখেছে। তবুও, রাকিব সবসময়ই বিপজ্জনক।"
আগামী ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আবারও নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। সেটিই সফরের শেষ ম্যাচ।
সাগর /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল