ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
নেইমারকে সান্ত্বনা দিলেন দিনিজ, চোখ ভিজলো ফুটবল বিশ্বের
নিজস্ব প্রতিবেদক: ক্যারিয়ারের সবচেয়ে বড় হার মেনে নিতে পারলেন না নেইমার। ব্রাজিলিয়ান সুপারস্টারকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে ফার্নান্দো দিনিজের কোচিংয়ে খেলা ভাস্কো দা গামা। সান্তোসের জার্সিতে এমন লজ্জাজনক হারের পর মাঠে কান্নায় ভেঙে পড়েন নেইমার। সেই মুহূর্তে এগিয়ে এসে তাকে সান্ত্বনা দেন প্রতিপক্ষ দলের কোচ ফার্নান্দো দিনিজ।
শনিবার রাতে মরুমবিস স্টেডিয়ামে খেলা শেষে হতাশায় মাটিতে বসে পড়েন নেইমার। ম্যাচ শেষের বাঁশি বাজার পর ভাস্কো কোচ দিনিজ এসে দীর্ঘক্ষণ জড়িয়ে ধরেন তাকে। সেই আলিঙ্গনেই যেন লুকিয়ে ছিল দিনিজের ভালোবাসা ও সম্মান।
দিনিজের আবেগঘন মন্তব্য
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে নেইমারকে নিয়ে আবেগঘন কথা বলেন দিনিজ। তিনি বলেন,“নেইমারের সঙ্গে আমার সম্পর্ক ভিন্ন রকম। আমরা খুব বেশি সময় একসঙ্গে কাটাইনি, তবে জাতীয় দলে কাজ করার সময় ওকে কাছ থেকে দেখেছি। আমি নেইমারকে সত্যিই ভালোবাসি। সে শুধু ব্রাজিল নয়, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। আমি সবসময় বলি, সে এক রকমের ফুটবলীয় ‘অ্যাবারেশন’। প্রকৃত প্রতিভা।”
জাতীয় দলে একসঙ্গে কাজের স্মৃতি
২০২৩ সালে ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে ছিলেন ফার্নান্দো দিনিজ। সে সময় নেইমারকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা ছিল তার। দিনিজ মনে করেন, তার দায়িত্বগুলোর একটি ছিল নেইমারকে সাহায্য করা। তিনি বলেন,“আমি সবসময় মনে করতাম, জাতীয় দলে আমার অন্যতম কাজ হলো নেইমারকে সাহায্য করা। তার প্রতিভাকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য মানসিক স্থিতি দেওয়া। আমি ওর জন্য আজীবন শুভকামনা করব, শুধু ফুটবলে নয়, ব্যক্তিগত জীবনেও।”
সামনের ম্যাচগুলো
এই হার সান্তোসের জন্য বড় ধাক্কা। নেইমার আগামী ম্যাচে মাঠে নামতে পারবেন না, কারণ তিনি নিষিদ্ধ হয়েছেন। ফলে আগামী রোববার (২৪ আগস্ট) বাহিয়ার বিপক্ষে অ্যারেনা ফন্তে নভায় নামতে হবে সান্তোসকে নেইমারকে ছাড়াই। অন্যদিকে দিনিজের ভাস্কো দা গামা বুধবার (২০ আগস্ট) ব্রাজিলের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (আলফ্রেডো জ্যাকোনি স্টেডিয়াম) ব্রাজিলের সেরি-আ’র স্থগিত ম্যাচে নেমে পড়বে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল