ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

৭০০ ম্যাচে নেইমারের রেকর্ড! মেসি-রোনালদোও চমকে যাবেন তুলনায়

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ আগস্ট ১০ ০৯:৫৩:০৭

৭০০ ম্যাচে নেইমারের রেকর্ড! মেসি-রোনালদোও চমকে যাবেন তুলনায়

নিজস্ব প্রতিবেদক: ফুটবল দুনিয়ায় মেসি ও রোনালদো নামের ঝলমলে দুই নক্ষত্রের মাঝে নেইমারের আলো কিছুটা ঢাকা পড়লেও পরিসংখ্যানের কাগজে-কলমে তিনি কম যান না। চোট-আঘাতের ঝড় পেরিয়েও ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন তিনি। আর এবার ছুঁয়েছেন ক্যারিয়ারের বড় মাইলফলক—৭০০ ম্যাচ।

ফুটবলের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘রেডিট সকার’-এর পরিসংখ্যান বলছে, মেসি, রোনালদো ও নেইমারের প্রথম ৭০০ ম্যাচের পারফরম্যান্স তুলনা করলে ব্রাজিলিয়ান তারকাকে সেই একই ব্র্যাকেটে রাখা একেবারেই অযৌক্তিক নয়।

মেসি ৭০০ ম্যাচে করেছেন ৫৬৫ গোল ও ২৩২ অ্যাসিস্ট, অর্থাৎ মোট ৭৯৭ গোল অবদান। রোনালদো করেছেন ৪৪৮ গোল ও ১৪৭ অ্যাসিস্ট, মোট অবদান ৫৯৫। আর নেইমার? গোল করেছেন ৪৩৩টি, কিন্তু অ্যাসিস্টে সবাইকে ছাড়িয়ে গেছেন—২৪৪টি! সব মিলিয়ে তার গোল অবদান দাঁড়িয়েছে ৬৭৭-এ, যা এই ত্রিরত্নের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

৭০০ ম্যাচ শেষে ত্রিরত্নের রেকর্ড

খেলোয়াড়গোলঅ্যাসিস্টমোট অবদান
লিওনেল মেসি (Lionel Messi) ৫৬৫ ২৩২ ৭৯৭
ক্রিশ্চিয়ানো রোনালদো (Cristiano Ronaldo) ৪৪৮ ১৪৭ ৫৯৫
নেইমার জুনিয়র (Neymar Jr.) ৪৩৩ ২৪৪ ৬৭৭

এই পরিসংখ্যান প্রমাণ করে, মেসি-রোনালদোর মতো নেইমারও আধুনিক ফুটবলের এক অবিচ্ছেদ্য কিংবদন্তি—যদিও ব্যালন ডি’অর তার হাতে ওঠেনি একবারও।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত