ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভিনিসিয়ুসের গোলে শেষ হলো প্যারাগুয়ে ও ব্রাজিলের ম্যাচ
নিজেকে ভিনিসিয়ুস জুনিয়র বিশ্বমানের তারকায় পরিণত করেছিলেন কার্লো আনচেলত্তির অধীনে। তবে সেটা রিয়াল মাদ্রিদের সাদা জার্সিতে। জাতীয় দলে ভিনিসিয়ুস বেশ নিষ্প্রভই ছিলেন বলা চলে। রিয়াল থেকে ভিনি জুনিয়রের গুরু আনচেলত্তিকে উড়িয়ে এনেছে ব্রাজিল। আর সেটার ফলাফলও যেন এলো হাতেনাতে। প্যারাগুয়ের বিপক্ষে ঘরের মাঠে ভিনিসিয়ুস পেলেন গোলের দেখা।
তার একমাত্র গোলের সুবাদে নিজ দেশে আনচেলত্তির প্রথম ম্যাচ শেষ হলো ১-০ গোলের জয় দিয়ে। প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। অবশ্য র্যাঙ্কিংয়ের ৪৮তম স্থানে থাকা প্যারাগুয়ের বিপক্ষে এমন জয়টা খুব বেশি তৃপ্তি দিতে পারছে না ব্রাজিল ভক্তদের।
এবারের বিশ্বকাপ বাছাইপর্ব একেবারেই ভালো যাচ্ছিল না ব্রাজিলের জন্য। প্যারাগুয়ে ম্যাচের আগে শেষ ৫ ম্যাচে ছিল মোটে ১ জয়। কার্লো আনচেলত্তি দায়িত্ব নেয়ার পর প্রথম ম্যাচেও ছিল না ব্রাজিলের দাপুটে পারফরম্যান্স। তবে বুধবার ভোরের ম্যাচে ব্রাজিলকে অনেকটাই দেখা গেছে আগ্রাসী ভূমিকায়।
প্যারাগুয়ের দুর্বল রক্ষণ হোক বা নিজেদের আক্রমণভাগের সক্ষমতা, ব্রাজিলের খেলায় আজ অন্তত চোখ ভরার কথা সমর্থকদের। ম্যাচের প্রায় পুরোটা সময় জুড়েই প্যারাগুয়েকে ভুগিয়েছে আনচেলত্তির শিষ্যরা। শুরুর দিকে ম্যাথিয়াস কুনহা দারুণ সাহায্য করেছেন রাফিনিয়া এবং ভিনিসিয়ুসকে। তবে এই দুজনের কেউই কুনহার শুরুর দিকের পাস থেকে সুযোগ কাজে লাগাতে পারেননি।
২২ থেকে ২৮– এই সাত মিনিটে অন্তত ৩টি ভাল সুযোগ হারায় ব্রাজিল। শেষ পর্যন্ত গোল আসে একেবারে ৪৪ মিনিটে গিয়ে। ম্যাথিয়াস কুনহাই গোলের উৎস। দলীয় বোঝাপড়ায় বল পেয়েছিলেন ডি-বক্সে। তার কাটব্যাক পাস খুঁজে নেয় ভিনিসিয়ুসকে। প্যারাগুয়ে ডিফেন্সের বাধার মুখে পড়ে যেতে যেতেও গোল করেন ব্রাজিলের এই তারকা।
বিরতির পর ব্রাজিল বলের দখল রেখেছিল ঠিকই, তবে গোল করার মতো আক্রমণ রচনা করতে পারেনি। উল্টো কাউন্টার অ্যাটাকে প্যারাগুয়ে অন্তত দুবার ভয় ধরিয়েছিল ব্রাজিল রক্ষণে। ৬০ মিনিটে অ্যান্তোনিই সানাব্রিয়ার শট ঠেকান ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার। ৭২ মিনিটে জুনিয়র আলোনসোর হেড চলে যায় বারের খানিক বাইরে দিয়ে।
শেষদিকে ব্রাজিলের একের পর এক আক্রমণ সাফল্যের মুখ অবশ্য দেখেনি স্ট্রাইকারদের ব্যর্থতার কারণে। তাতে অবশ্য জয় পেতে অসুবিধা হয়নি ব্রাজিলের। এই জয়ের পর কনমেবল অঞ্চলের বাছাইপর্বের তিন নম্বরে উঠে এসেছে সেলেসাওরা। ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ নিশ্চিতের অনেকটাই আছে তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল