ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভয়াবহ রোগে আক্রান্ত নেইমার
ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গুঞ্জনের শুরু ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিয়ো রোমানোর একটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে, যেখানে তিনি উল্লেখ করেন যে, নেইমারের শরীরে কোভিডের উপসর্গ দেখা দিয়েছে এবং তাকে অনুশীলন থেকে বিরত রাখা হয়েছে। সোমবার ফের পরীক্ষা করা হবে বলেও জানানো হয়।
পরে ব্রাজিলের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘গ্লোবো’ নিশ্চিত করে, নেইমারের ক্লাব সান্তোস থেকেই একটি আনুষ্ঠানিক বিবৃতিতে কোভিড সংক্রমণের বিষয়টি স্বীকার করা হয়েছে। তারা জানায়, বৃহস্পতিবার থেকেই নেইমারের শরীরে জ্বর দেখা দেয়। কয়েক দফা পরীক্ষার পর ক্লাবের মেডিকেল টিম নিশ্চিত হয় যে তিনি করোনা পজিটিভ।
নেইমারের মধ্যে উপসর্গ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই তাকে দল থেকে আলাদা করে বাড়িতে নিভৃতবাসে রাখা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আপাতত তিনি সব ধরনের ফুটবলীয় কার্যক্রম থেকে বিরত রয়েছেন। গত বৃহস্পতিবার সান্তোসের একটি ম্যাচেও অংশ নিতে পারেননি তিনি।
আবারো বিশ্বে ফিরছে করোনা ভাইরাস, সংক্রমণ বেশি হলে আসতে পারে লকডাউনএর আগে, ২০২১ সালের মে মাসে ফরাসি ক্লাব পিএসজিতে খেলার সময়ও একবার কোভিডে আক্রান্ত হয়েছিলেন নেইমার। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই ভাইরাসে সংক্রমিত হলেন তিনি। করোনার কারণে সোমবার তার ব্রাজিল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কর্মসূচিও বাতিল করা হয়েছে।
নেইমারের দ্রুত আরোগ্য কামনা করছে ক্লাব ও ভক্তরা। সোমবার তার স্বাস্থ্যের পরবর্তী মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল