ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
হামজা-সমিতকে পাওয়ার পর বাফুফের টার্গেট এখন সুলিভান
হামজা চৌধুরীর বাংলাদেশ দলে অভিষেকের পর থেকেই প্রবাসী ফুটবলারদের লাল-সবুজের প্রতিনিধিত্ব করার আগ্রহ ক্রমেই বাড়ছে। ব্রিটেনে বেড়ে ওঠা সমিত সোমের পথ ধরে এবার জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা রোনান ও ডেকলান সুলিভান।
১৬ বছর বয়সী এই যমজ দুই ভাই খেলছেন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া ইউনিয়নের বয়সভিত্তিক দলে। এবার তারা বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম।
বাফুফের সঙ্গে ভার্চুয়াল বৈঠকফাহাদ করিম বলেন, “সুলিভান পরিবারের সঙ্গে আমাদের ভার্চুয়াল বৈঠক হয়েছে। ওদের ছোট দুই যমজ ভাই বাংলাদেশের হয়ে খেলতে চায়। পরিবার থেকেও সম্মতি মিলেছে। এখন আমরা প্রাথমিকভাবে কাজ শুরু করেছি। ফেডারেশন থেকে মেইল পাঠানো হবে এবং ধাপে ধাপে আনুষ্ঠানিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।”
তিনি আরও জানান, “মঙ্গলবার ওদের বাবা ব্রেন্ডন সুলিভান আমাদের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছেন, যেমন বাংলাদেশের হয়ে খেলার নিয়ম, টুর্নামেন্ট সূচি ইত্যাদি। আমরা সব জানিয়েছি। বড় দুই ভাই কুইন ও কাভান যুক্তরাষ্ট্রের হয়ে খেলছে বা খেলতে পারে। তাই আপাতত তাদের নিয়ে ভাবছি না। আমাদের লক্ষ্য এখন রোনান ও ডেকলানকে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলার সুযোগ করে দেওয়া।”
বয়সভিত্তিক দলে সুযোগ পেতে চলেছেন যমজ ভাইয়েরাআগামী সেপ্টেম্বরে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের অংশগ্রহণ রয়েছে। বাফুফে চায়, সেখানেই রোনান ও ডেকলান অংশ নিক। এই দুই ফুটবলারের মা হেইকে সুলিভান একজন মার্কিন নাগরিক হলেও তাদের নানি সুলতানা আলম বাংলাদেশি হওয়ায় ফিফার নিয়ম অনুযায়ী তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারবেন।
একটি ফুটবল পরিবারসুলিভান পরিবারকে ফুটবল-ভিত্তিক একটি পরিবার বললেও ভুল হবে না। চার ভাইয়ের সবাই পেশাদার ফুটবলার। বড় দুই ভাই কুইন ও কাভান খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে। ছোট দুই ভাই রোনান ও ডেকলান বয়সভিত্তিক পর্যায়ে থাকলেও দক্ষতায় ইতোমধ্যেই নজর কেড়েছেন।
বাংলাদেশ ফুটবলে নতুন প্রতিভার খোঁজে থাকা বাফুফের এই উদ্যোগ সফল হলে রোনান ও ডেকলান হতে পারেন ভবিষ্যতের লাল-সবুজের তারকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল