ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবশেষে শাস্তি পেলেন কিলিয়ান এমবাপ্পে
মারাত্মক ফাউল করেও বড় শাস্তি পাচ্ছেন না কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের এ ফরোয়ার্ডকে মাত্র এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
ফলে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে পরবর্তী লা লিগার ম্যাচে খেলতে পারবেন না তিনি। মঙ্গলবার (১৫ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
গত রোববার (১৩ এপ্রিল) আলাভেসের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচটিকে লাল কার্ড পেয়েছিলেন এমবাপ্পে। ম্যাচের ৩৮তম মিনিটে আলাভেসের মিডফিল্ডার আন্তোনিও ব্লাঙ্কোকে ট্যাকল করতে গিয়ে বুট দিয়ে সরাসরি পায়ে আঘাত করে বসেন এমবাপ্পে। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখালেও পরে ভিআর চেক করে লাল কার্ড দেন।
ফাউলের ধরন দেখে ধারণা করা হয়েছিল, দুই থেকে তিন ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে পারেন এমবাপ্পে। তাতে এল ক্লাসিকো থেকে ফরাসি তারকার ছিটকে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। আগামী ২০ এপ্রিল কোপা দেল রে’র ফাইনালে বার্সোলোনার মুখোমুখি হবে রিয়াল।
তবে স্বস্তির খবর, রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি এমবাপ্পেকে লাল কার্ডের সর্বনিম্ন শাস্তি-ই দিয়েছে। ওই ঘটনার পর এমবাপ্পে ব্লাঙ্কো এবং রিয়াল মাদ্রিদ সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন।
এদিকে একই ম্যাচে ভিনিসিউস জুনিয়রকে ফাউল করে লাল কার্ড দেখা আলাভেসের ডিফেন্ডার মানু সাঞ্জেসও এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল