ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাঠে নামার আগে হামজাকে নিয়ে যা বললেন ভারতের কোচ
আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে। তবে এই ম্যাচের আগে নিজেদের প্রস্তুতি জোরদার করে নিতে মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে ভারত। সেই ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা। এই জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ভারতীয় দল।
মালদ্বীপের বিপক্ষে ভারতের হয়ে গোল করেন অবসর ভেঙে ফেরা সুনীল ছেত্রী। এছাড়া রাহুল ভেকে ও লিস্টন কোলাসোও গোলের দেখা পান। ১২ ম্যাচ পর জয়ের মুখ দেখে স্বস্তি পেয়েছেন ভারতীয় কোচ মানালো মার্কুয়েজ।
জয়ের পর সংবাদ সম্মেলনে মার্কুয়েজ বলেন, “যখন আপনি জয় পান, সেটি সবসময় আনন্দের। আপনি হয়তো ভালো কিংবা খারাপ খেলতে পারেন, তবে অনেকগুলো ম্যাচের পর জয় পাওয়া খুবই গুরুত্বপূর্ণ।”
তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে সহজভাবে নিচ্ছেন না ভারতীয় কোচ। তিনি মনে করেন, বাংলাদেশ শক্তিশালী দল এবং তাদের বিপক্ষে লড়াই সহজ হবে না। মার্কুয়েজ বলেন, “আমার মনে হয়, এটা সহজ ম্যাচ হবে না। দুই দলের জন্যই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে।”
এদিকে, বাংলাদেশের মিডফিল্ডে নতুন শক্তি হিসেবে যুক্ত হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী। তার অন্তর্ভুক্তি নিয়ে যথেষ্ট সতর্ক ভারতীয় শিবির। ভারতীয় কোচ হামজার প্রশংসা করে বলেন, “হামজা একজন অসাধারণ খেলোয়াড়। যদিও সে এখন প্রিমিয়ার লিগে নেই, তবে চ্যাম্পিয়নশিপে নিয়মিত খেলে। বাংলাদেশ দল এখন ভালো ফুটবল খেলছে, কারণ গত তিন-চার মৌসুম ধরে তারা একই কোচের অধীনে খেলছে।”
এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হতে যাচ্ছে হামজা চৌধুরীর। তার অভিষেক ঘিরে ইতোমধ্যেই বাংলাদেশের ফুটবল ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। তবে ভারতীয় কোচের মন্তব্য ইঙ্গিত দিচ্ছে, প্রতিপক্ষও তার প্রতিভা সম্পর্কে যথেষ্ট সচেতন। এখন দেখার বিষয়, হামজা কীভাবে তার অভিষেক ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল