ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
দেশে এসেই ভারতকে নিয়ে যা বললেন হামজা
বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার থেকে সিলেটের ফ্লাইট বেলা এগারোটা চল্লিশ মিনিটে পৌঁছানোর কথা থাকলেও, নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই হামজা চৌধুরীকে এক নজর দেখার জন্য বিমানবন্দরে জড়ো হন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। সকাল পৌনে এগারোটায় সিলেট বিমানবন্দরে পা রাখেন হামজা। এরপর থেকেই বিমানবন্দরে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) হামজার জন্য ভিআইপি ব্যবস্থার আয়োজন করে। বিমানবন্দরে হামজাকে স্বাগত জানান বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার শাকিল আহমেদ। বিমানবন্দরের মধ্যেই অনেকেই হামজা ও তার পরিবারের সঙ্গে ছবি তোলার সুযোগ নেন।
বাফুফের সদস্যদের জন্য মিডিয়া সেশন পরিচালনা করা বেশ চ্যালেঞ্জিং ছিল। হামজার আগমন উপলক্ষে দেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
হামজা চৌধুরী জানান, এত মানুষের ভালোবাসায় তিনি অভিভূত। তিনি বলেন, “এমিজিং, এমিজিং। দীর্ঘদিন (১১ বছর) পর এখানে আসতে পেরে আমি এক্সাইটেড।”
হামজার প্রথম মিশন ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ। এই ম্যাচকে তিনি ডার্বি আখ্যায়িত করে বলেন, “ইনশাআল্লাহ আমরা ডার্বি জেতার আশা রাখি এবং জিতে আমরা উন্নতি করতে চাই।”
হামজা ইংল্যান্ডে জন্ম ও বেড়ে উঠলেও তার বাবা-মা বাংলাদেশি। ইংল্যান্ডেও বাঙালি আবহে বড় হয়েছেন তিনি। সিলেটি ভাষায় বেশ সুন্দরভাবে তিনি জানান, “ইনশাআল্লাহ আমরা উইন করমু। আমরার বিগ ড্রেম আছে, আমি কোচ হ্যাভিয়েরের সঙ্গে মাতসি। ইনশাআল্লাহ আমরা উইন করে প্রোগ্রেস করতে পারমু।”
বাফুফের প্রতিনিধি দলের অন্যতম সদস্য, সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউস বলেন, “বাইরের মতো ভেতরে থাকা সবাইও হামজাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত। কিছুক্ষণের মধ্যেই হবিগঞ্জের উদ্দেশে সপরিবারে রওনা হবেন হামজা।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল