ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
চরম দু:সংবাদ পেলো নেইমার
এক বছরেরও বেশি সময় পর ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছিলেন নেইমার। চেনা হলুদ জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু সেই অপেক্ষা আরও দীর্ঘ হলো। আবারও চোটের কারণে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের স্কোয়াড থেকে বাদ পড়েছেন এই তারকা ফরোয়ার্ড। তার বদলে দলে জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের তরুণ প্রতিভা এন্দ্রিক।
২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। সুস্থ হয়ে ফিরলেও সৌদি ক্লাব আল-হিলালের সঙ্গে তার চুক্তি শেষ হয়ে যায়। এরপর তিনি ফিরে আসেন শৈশবের ক্লাব সান্তোসে। সেখানে প্রথম ৭ ম্যাচে ৩ গোল ও ৩ অ্যাসিস্ট করে জাতীয় দলে ফিরেছিলেন।
কিন্তু ২ মার্চ ব্রাগান্তিনোর বিপক্ষে ম্যাচে আবারও চোট পান তিনি। সান্তোসের হয়ে ২-০ গোলের জয়ের ম্যাচে তার পায়ে টান লাগে। ফলে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আর ঝুঁকি নিতে রাজি হয়নি।
শুধু নেইমারই নন, দলে আরও পরিবর্তন এসেছে, জানিয়েছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। তিনি বলেন, 'দল ঘোষণার পর থেকেই আমরা সব খেলোয়াড়ের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছিলাম। ফ্ল্যামেঙ্গোর দানিলো, সান্তোসের নেইমার ও ম্যানচেস্টার সিটির এডারসনের চোটের বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। তাদের পরিবর্তে লুকাস পেরি, আলেক্স সান্দ্রো ও এন্দ্রিককে দলে নেওয়া হয়েছে।'
ব্রাজিল আগামী ২১ মার্চ কলম্বিয়া ও ২৬ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে। নেইমারকে ছাড়া মাঠে নামতে হবে সেলেসাওদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল