ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছিটকে গেলেন মহাতারকা ডি মারিয়া
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় বার্সেলোনার প্রতিপক্ষ পর্তুগালের ক্লাব বেনফিকা। প্রতিযোগিতায় দুইবার চ্যাম্পিয়ন হওয়া বেনফিকা এক সময় ইউরোপের পরাশক্তি হলেও এখন বড়জোর জায়ান্ট কিলার। বার্সেলোনার বিপক্ষে ঘরের মাঠেও অঘটনের স্বপ্নই দেখছে দ্য ঈগলরা। কিন্তু এই বড় ম্যাচের আগে ধাক্কা খেয়েছে বেনফিকা। ছিটকে গেছেন দলের অন্যতম ভরসা আর্জেন্টাইন মহাতারকা অ্যানহেল ডি মারিয়া।
বুধবার (৫ মার্চ) লিসবনে বার্সেলোনাকে আতিথ্য দেবে স্বাগতিক বেনফিকা। এই ম্যাচে খেলা হচ্ছে না আর্জেন্টাইন উইঙ্গার ডি মারিয়ার। গত মঙ্গলবার (৪ মার্চ) দলের অনুশীলনে যোগ দিলেও ম্যাচ খেলার মতো ফিট হতে পারেননি তিনি। ফলে এই ম্যাচে দর্শক হয়েই থাকতে হচ্ছে বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইনকে।
মাংসপেশির ইনজুরিতে পড়ায় বার্সেলোনার বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগে ডি মারিয়াকে মাঠের বাইরে থাকতে হচ্ছে। বেশ কিছুদিন থেকেই এই ইনজুরিতে ভুগছেন ডি মারিয়া। গত ৩ ফেব্রুয়রি এস্ত্রেলা আমাদোরার বিপক্ষে শেষবার মাঠে নেমেছিলেন তিনি।
একই ইনজুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন ফ্লোরেন্তিনো লুইসও। গ্রুপ পর্বে বার্সেলোনার বিপক্ষে ম্যাচে এই দুজনই একাদশে ছিল। লিসবনে সেই দেখায় ৯ গোলের থ্রিলারে বার্সার কাছে ৫-৪ গোলে হেরেছিল বেনফিকা।
এসিএল ইনজুরিতে আগেই বেনফিকার স্কোয়াড থেকে ছিটকে যাওয়ার তালিকায় আছেন আলেক্সান্দার বাহ এবং মানু সিলভা। তিয়াগো গৌভেইয়াও এই ম্যাচে থাকছেন না। তবে বার্সার বিপক্ষে ম্যাচ দিয়েই দুই মাস পর ফিরছেন বায়ার্ন মিউনিখ ও পিএসজির সাবেক মিডফিল্ডার রেনাতো সানচেস।
ইনজুরি শঙ্কায় আছে বার্সেলোনাও। অস্বস্তির কারণে এই ম্যাচে মিডফিল্ডার গাভিকে নিয়ে শঙ্কায় আছেন বার্সা বস হ্যান্সি ফ্লিক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল