ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
নতুন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের ফুটবল দল
বাংলাদেশ নারী ফুটবল দলের ম্যাচ মানেই এতদিন সাবিনা খাতুন, মারিয়া মান্দাদের দাপটের প্রত্যাশা থাকত। তবে এবার ভিন্ন এক বাস্তবতার মুখোমুখি হয়েছে দলটি। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সংযুক্ত আরব আমিরাত সফরে নেই দলের অভিজ্ঞ ১৮ ফুটবলার। তাদের অনুপস্থিতিতে একদম নতুন এক দল নিয়ে আজ প্রথম প্রীতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ।
দুবাইয়ে আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের মাঠে বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। সিনিয়র পর্যায়ে এবারই প্রথম আমিরাতের বিপক্ষে খেলছে বাংলাদেশ। তবে বয়সভিত্তিক পর্যায়ে আমিরাতের বিপক্ষে একাধিকবার বড় জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা—৭-০, ৬-০ গোলের ব্যবধানেও জয় আছে তাদের নামের পাশে। সর্বশেষ ২০১৯ সালে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবলে কৃষ্ণা-সানজিদাদের বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছিল আমিরাতকে।
তবে এবারের ম্যাচে বড় চ্যালেঞ্জ দেখছেন কোচ পিটার বাটলার। তার দৃষ্টিতে, এই ম্যাচে ফলাফল বড় বিষয় নয়, বরং অভিজ্ঞতা অর্জনই আসল। তিনি বলেন, "আমরা জয় নিয়ে ভাবছি না। মেয়েরা অনভিজ্ঞ, এখানকার পারফরম্যান্স দিয়ে তাদের বিচার করা ঠিক হবে না।"
নতুন নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ। দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক আফিদা খন্দকার। তিনি অবশ্য আশাবাদী, "আমরা সবাই একসঙ্গে ছিলাম। এটা নতুন দল, তবে আমাদের লক্ষ্য ভালো করা।"
এই ম্যাচ নতুনদের জন্য অভিজ্ঞতা অর্জনের সুযোগ হলেও, মাঠের লড়াইয়ে তারা কেমন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে, সেটাই এখন দেখার বিষয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল