ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার
ব্যালন ডি'অর হল ফুটবল বিশ্বে ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য দেওয়া সর্বোচ্চ পুরস্কার। ২৮ অক্টোবর ২০২৩-২৪ মৌসুমের সেরা ফুটবলারকে এই পুরস্কার দেওয়া হবে।
তবে প্রায় এক মাস আগে এবারের পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করেছে স্প্যানিশ গণমাধ্যম।
মার্কার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন ব্রাজিলিয়ান সেনসেশন ভিনিসিয়াস জুনিয়র।
এই পুরস্কারের দৌড়ে ব্রাজিলিয়ান ফুটবলার তার ক্লাব সতীর্থ ইংলিশ ফুটবলার জুড বেলিংহাম এবং ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার রদ্রিকে হারিয়ে এই পুরস্কার জিতবেন।
গত মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে চমকে দিয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই ব্রাজিলিয়ান তারকা।
সাপোর্টিং রোল থেকে তিনি চলে গেছেন দলের কেন্দ্রীয় খেলোয়াড়ে। তার চমৎকার পারফরম্যান্স, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে, তাকে শীর্ষে নিয়ে যায়।
প্রসঙ্গত, ২৩ বছর বয়সী ব্রাজিলিয়ান সেনসেশনের অভিষেক হয়েছিল হোম ক্লাব ফ্ল্যামেঙ্গোতে। সেখান থেকে তার প্রতিভা ও পরিশ্রম দেখে স্প্যানিশ জায়ান্ট রিয়াল তাকে তাদের দলে অন্তর্ভুক্ত করে।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। অল্প সময়ে রিয়ালের আক্রমণভাগে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ