ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর্জেন্টিনার গোলরক্ষককে নিষিদ্ধ করলো বোকা জুনিয়র্স
আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক সার্জিও রোমেরোকে পরবর্তী দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে বোকা জুনিয়র্স।
শনিবার রিভার প্লেটের কাছে ১-০ গোলে হারের পর রোমেরো ভক্তদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন। যার কারণে ক্লাব তাকে পরের দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে।
আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক সার্জিও রোমেরো বর্তমানে খেলছেন দেশটির ক্লাব বোকা জুনিয়র্সের হয়ে। রিভার প্লেটের বিপক্ষে শনিবারের ম্যাচের পর মেজাজ হারিয়ে ফেলেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড গোলরক্ষক।
দর্শকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। যার জন্য তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে এবং আর্থিক জরিমানাও ভোগ করতে হতে পারে।
বোকা জুনিয়র্স এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের পরের দুটি ম্যাচের (ক্লাব অ্যাথলেটিকো বেলগ্রানো দে করডোবা এবং অ্যাসোসিয়েশন আতলেতিকা আর্জেন্টিনোস জুনিয়র্স) জন্য আমাদের খেলোয়াড় সার্জিও রোমেরোকে দলে ডাকা হবে না। আমরা জানাতে চাই, যে তিনজন সমর্থক ঘটনাটি ঘটিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’ বোকা জুনিয়র্সের গোলকিপার সার্জিও রোমেরো বলেন, ‘লোকটি যখন আমাকে গালি দিচ্ছিল, তখন আমি আমার মেজাজ হারিয়ে ফেলি। আমরা কেউ হারার জন্য খেলি না। আমরা এটা জিততে চেয়েছিলাম। আমি সেই মুহূর্তে ভাবতে পারিনি, আমি আমার মেজাজ হারিয়ে ফেলেছিলাম। আমি বোকা জুনিয়র্সের সমর্থকদের কাছে ক্ষমা চাই।’
‘আমি আমার প্রতিক্রিয়াতে ভুল ছিলাম। বোকা ভক্তদের কাছে আমি ক্ষমা চাই। আমার উচিৎ ছিল এটি ছেড়ে দেয়া এবং চলে যাওয়া। তাদের নিজেদের প্রকাশ করার অধিকার আছে।’
খেলার ২০ মিনিটে মানুয়েল লানজিনির একমাত্র গোলে জয পায় রিভার প্লেট। পুরো ম্যাচে মোট ৯ বার হলুদ কার্ড বের করতে হয়েছিল রেফারিকে। এটি ছিল মৌসুমের চতুর্থ হার, লিগ স্ট্যান্ডিংয়ে বোকার অবস্থান এখন ১১ নম্বরে।
বোকা জুনিয়র্স বিবৃতিতে আরও বলেছে, ‘আমাদের ক্লাব অবশ্যই একটি বড় পরিবার, যা খেলোয়াড়, ক্লাবের কর্মচারী এবং পরিচালকদের নিয়ে গঠিত। যে প্রতিযোগিতায় বোকা অংশগ্রহণ করে, সেখানে উৎসাহিত করে এবং একসাথে অংশগ্রহণ করে। ভক্ত ও ক্লাবের সকলকে নিয়ে শান্তি এবং সম্প্রীতির সাথে একসাথে সব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বোকা জুনিয়র্স।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল