ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আজব খবরঃ ব্রাজিলের বিশ্বকাপ বাছাই দলে ‘ছোট মেসি’
মাত্র ১৭ বছর বয়সী। আর এই বয়সেই মেসির সঙ্গে তুলনা করা হচ্ছে পালমেইরাসের এস্তেভাও উইলিয়ানকে। এস্তেভাওকে তার আশ্চর্যজনক ড্রিবলিং দক্ষতার কারণে ব্রাজিলের লিটল মেসি বা মেসিনিও বলা হয়। ব্রাজিল তাদের বিশ্বকাপ বাছাইপর্বের দলে তরুণ মেসিকে অন্তর্ভুক্ত করেছে।
দলের কোচ ডেরিভাল জুনিয়র আগামী ২০২৬ বিশ্বকাপের জন্য দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য ঘোষিত ২৩ সদস্যের দলে তরুণ মেসিকে অন্তর্ভুক্ত করেছেন।
এস্তেভাওকে দলে রাখার কারণ হলো গত মৌসুমে পালমেইরাসের হয়ে ৩৮ ম্যাচে ১১ গোল করেছিলেন তরুণ এই খেলোয়াড়। এ ছাড়া সতীর্থদের সঙ্গে তিনি করেছেন ৮ গোল।
এবারের বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ সেপ্টেম্বর। চারদিন পর প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। দুটি ম্যাচই ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বকাপের বাছাইপর্বের ৬ ম্যাচ পর ৭ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে ব্রাজিল।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের ছয়টি দল সরাসরি খেলবে আগামী বিশ্বকাপে। সপ্তম স্থান অধিকারকারী দল আন্তঃমহাদেশীয় প্লে-অফ খেলে বিশ্বকাপের মূল পর্বে উঠবে। তাই আগামী ম্যাচগুলোতে ব্রাজিলকে খুব সতর্ক থাকতে হবে।
ব্রাজিল দলগোলকিপার: আলিসন, বেন্তো, এদেরসন।
রক্ষণভাগ: দানিলো, ইয়ান কুতো, গিলের্মো আরানা, ওয়েন্ডেল, বেরালদো, এদের মিলিতাও, গাব্রিয়েল মাগলায়েস, মার্কিনিওস।
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, গারসন, জোয়াও গোমেস, লুকাস পাকেতা।
ফরোয়ার্ড: রদ্রিগো, এনদ্রিক, এস্তেভাও উইলিয়ান, লুইস হেনরিক, পেদ্রো, সাভিনিও, ভিনিসিয়ুস জুনিয়র।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল