ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাফুফেকে যত টাকা জরিমানা করল ফিফা

২০২৪ আগস্ট ১৮ ২১:১৩:২৬

বাফুফেকে যত টাকা জরিমানা করল ফিফা

ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা আবারও বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফফে) জরিমানা করেছে। ৬ জুন, ২০২৬, বাংলাদেশ দল বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল। ঘরের মাঠ কিংস এরিনায় অনুষ্ঠিত ম্যাচে মাঠে নামেন দর্শকরা। এ কারণে ফিফা ১৫ হাজার সুইস ফ্রাঙ্ক জরিমানা করেছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ লাখ ২৭ টাকা।

রোববার (১৮ আগস্ট) জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হুসাইন। তিনি বলেন, ‘ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে অস্ট্রেলিয়া ম্যাচে দর্শকদের মাঠে প্রবেশের বিষয়টি ভালোভাবে নেয়নি ফিফা। এ কারণে ১৫ হাজার সুইস ফ্রাঙ্ক জরিমানা করা হয়েছে।

হোম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। মেলবোর্নে দুই লেগের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছিল ৭-০ গোলে।

এর আগে ফিফা ৩০,২৫০ সুইস ফ্রাঙ্ক জরিমানা করেছিল। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৯ লাখ টাকা। ফিফার শৃঙ্খলা কমিটি গত অক্টোবর ও নভেম্বরে তিনটি বিশ্বকাপ বাছাইপর্বের শৃঙ্খলা ভঙ্গের জন্য বাফেটকে জরিমানা করেছিল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ