ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছাত্র-ছাত্রীদের কোটা আন্দোলন নিয়ে বাংলাদেশের জন্য অবিশ্বাস্য এক বার্তা এনজো ফার্নান্দেজ
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতি বাংলাদেশি ফুটবল ভক্তদের আবেগ কারোরই অজানা নয়। যার কারণে দুই দেশের মধ্যে বহুবার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখা গেছে। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি মোটেও সুখকর নয়। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও জানমালের ক্ষয়ক্ষতির পর এবার শিক্ষার্থীদের আন্দোলনও নতুন মোড় নিয়েছে। যদিও পরিস্থিতি এখনও স্থিতিশীল হতে পারেনি এমন পরিস্থিতিতে বাংলাদেশের জন্য প্রার্থনা বার্তা দিয়েছেন আলবিসেলেস্তে তারকা এনজো ফার্নান্দেজ।
তার অফিসিয়াল ফেসবুক পেজে তিনি শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে লাল কাপড়ে ঢাকা চোখের প্রতীকী ছবি শেয়ার করেছেন। যার পেছনে রয়েছে বাংলাদেশের পতাকা। সাম্প্রতিক সময়ে ফেসবুকে দেশিদের সবচেয়ে বেশি ব্যবহৃত ছবিগুলোর মধ্যে এ ধরনের ছবি অন্যতম।
সেই পোস্টের ক্যাপশনে এনজো লেখেন, ‘বাংলাদেশের আমার সব ভক্তকে বলছি, আমি তোমাদের কথা শুনছি, তোমাদের জন্য প্রার্থনা করছি।’ এর আগে আরেকটি পোস্টে চেলসির এই তারকা মিডফিল্ডার লিখেছিলেন, ‘বাংলাদেশে থাকা যেসব মানুষ ভোগান্তির মধ্যে আছেন, তাদের জন্য আমার প্রার্থনা ও সহমর্মিতা রইল।’
এদিকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে শুরু হওয়া আন্দোলন প্রায় এক মাস ধরে চলছে। নয় দফা নিয়ে শুরু হওয়া আন্দোলন এখন এক দফায় পরিণত হয়েছে। যেখানে বর্তমান সরকারের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। তাদের আন্দোলনের শুরু থেকেই নারী, শিশু ও ছাত্রসহ দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন।
অন্যদিকে, জাতীয় দলের হয়ে ভালো সময় কাটানো এনজো বর্তমানে ইংলিশ ক্লাব চেলসির হয়ে প্রাক-মৌসুম খেলা নিয়ে ব্যস্ত। এর আগে আর্জেন্টিনার হয়ে রেকর্ড ১৬তম কোপা আমেরিকা শিরোপা জিতেছিলেন এনজো-মেসিরা। এর সাথে আলবিসেলেস্তেরা টানা দ্বিতীয় কোপা ও বিশ্বকাপ সহ টানা চারটি ফাইনাল জিতেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল