ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসিকে ক্ষমা চাইতে বলায় রেগে আগুন আর্জেন্টিনার প্রধানমন্ত্রী
টানা ২য় কোপা টাইটেল জেতার পর আর্জেন্টিনা মিডফিল্ডার ফার্নান্দেজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি লাইভ ভিডিওতে, তাকে সহ কয়েকজন ফুটবলার ফ্রান্স সম্পর্কে একটি বর্ণবাদী গান পরিবেশন করেছিলেন। মেসিকে সতীর্থদের প্রতি তার আচরণের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানানোর পর আর্জেন্টিনার এক ক্রীড়া কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
গত রবিবার কোপা ফাইনাল ম্যাচ শেষে টিম বাসে হোটেলে ফেরার সময় ফ্রান্সের ফুটবলারদের প্রতি বর্ণবাদী মন্তব্য করেন আর্জেন্টিনার ফুটবলাররা। এ বার লাইভ ভিডিও করেন এনজো ফার্নান্দেজ।
তবে সতীর্থের অনুরোধে মাঝপথে ভিডিও বন্ধ করে দেন তিনি। ওটামেন্ডিও সেখানে ফার্নান্দেজের সঙ্গে গান গাইছিলেন। ফার্নান্দেজ পরে এ জন্য দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা চান। তবে এ বিষয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো পজেটিভ আভাস পাওয়া যায়নি।
এই ঘটনায় জড়িত ছিলেন না মেসি। তবে আর্জেন্টিনার ক্রীড়া কর্মকর্তা জুলিও গারো তাকে দলের পক্ষ থেকে ক্ষমা চাইতে বলেছেন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ারও ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
গারো বলেছিলেন, জাতীয় দলের অধিনায়কের এর জন্য ক্ষমা চাওয়া উচিত। এএফএ সভাপতিরও ক্ষমা চাওয়া উচিত। আমার মনে হয় এটা ঠিক না। এটা আমাদের দেশকে বাজে পরিস্থিতিতে ফেলেছে।
গারোর বক্তব্যের পর ক্ষুব্ধ হয়ে ওঠেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। এরপর আর্জেন্টিনা সরকারের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে তাকে বরখাস্তের কথা জানানো হয়।
পোস্টে লেখা হয়, প্রেসিডেন্ট অফিস জানাচ্ছে যে বিশ্ব চ্যাম্পিয়ন, টানা দুইবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় দল কিংবা কোনো নাগরিক কী ভাববে, কী করবে, সেটা কোনো সরকার বলতে পারে না। এ কারণে জুলিও গারো আর্জেন্টিনার আন্ডার সেক্রেটারি অব স্পোর্টসের দায়িত্বে আর থাকছেন না।
এর আগে, আর্জেন্টিনা ভক্তরা ২০২২ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে পরাজিত করার পরে ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে বর্ণবাদী স্লোগান দিয়েছিলেন। কোপা জেতার পর ফার্নান্দেজসহ অন্যদের সেই গান গাইতে দেখা যায়।
এতে অসন্তুষ্ট হয়ে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ী দলের সদস্যরা বর্ণবাদী আচরণের জন্য আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন ও ফরাসি ফুটবল ফেডারেশনকে চিঠি দেবেন। ফিফার কাছেও অভিযোগ করতে যাচ্ছেন। ফ্রান্সের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল