ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

শেষ বিদায়ে যা বললেন ডি মারিয়া

২০২৪ জুলাই ১৪ ১০:২২:৩৮

শেষ বিদায়ে যা বললেন ডি মারিয়া

কলম্বিয়ার বিপক্ষে কোপার ফাইনালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন আর্জেন্টিনা সুপারস্টার খ্যাত অ্যাঞ্জেল ডি মারিয়া। এর আগে রোববার সকালে জাতীয় দলের সঙ্গে শেষবারের মতো অনুশীলন করেন তিনি। পরে তার সহকর্মীরা তাকে একটি নৈশভোজে আনুষ্ঠানিক বিদায় জানান।

ইন্টার মিয়ামিতে প্রশিক্ষণের আগে সোশ্যাল মিডিয়ায় লিওনেল মেসিকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করেছিলেন ডি মারিয়া। আলবিসেলেস্তার শেষ তিনটি ফাইনালে গোল করেছেন তিনি। ডি মারিয়া কাতারে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফাইনাল এবং ২০২২ বিশ্বকাপ জয়ের পর জাতীয় দল থেকে বিদায়ের ঘোষণা দেন। শেষ পর্যন্ত আবারও কোপা শিরোপা জিততে চান তিনি।

শেষ অনুশীলনের আগে লিওনেল মেসির সঙ্গে ডি মারিয়ার একটি ছবি তোলেন এক সতীর্থ। সেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তিনি। ক্যাপশনে লিখেন‘জীবনে আমি যা চেয়েছি, তার চেয়ে অনেক বেশি পেয়েছি।’

এদিকে ডি মারিয়ার অবসরের বিষয়ে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘একাদশ গঠনের ক্ষেত্রে আমরা সবসময় সিদ্ধান্ত নিয়েছি কারা এগিয়ে থাকবে। ইকুয়েডরের বিপক্ষে তাকে খেলানো হয়নি। সেটাই হতে পারত তার শেষ ম্যাচ।’

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাক হয়েছে, সে সেমিফাইনালে খেলেছে। তাহলে কেন ফাইনালে খেলতে পারবে না।’

দল নির্বাচনে স্কালোনি নিজের অবস্থান স্পষ্ট করেন। বলেন, ‘আমরা জানি এটা তার শেষ ম্যাচ। আমরা আশা করি যে সবকিছু ঠিকঠাক হবে। অ্যাঞ্জেল বেশ ভালো ভাবে অবসর নিতে পারবেন।’

ডি মারিয়ার বিদায়ের আবেগ ছুঁয়েছে মেসিকেও। ডি স্পোর্টসের দেওয়া সাক্ষাত্কারে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘কে আপনাকে বলে... ফাইনালে আরও একটি গোল করবে, যেমন সে তার আগের ফাইনালগুলোতে করেছিল... এটা সত্যিই অসাধারণ হবে।’

ডি মারিয়াকে মেসিদের আনুষ্ঠানিক বিদায়

বিদায় ম্যাচের ডি মারিয়াকে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের ফুটবলাররা। নৈশভোজে ডি মারিয়াকে বিদায় সম্মাননা জানানো হয়। জাতীয় দলে ব্যবহৃত ১১ নম্বর জার্সি উপহার দেন মেসি। সেই জার্সিতে লেখা ছিল, ‘থ্যাঙ্ক ইউ, ফিডিও।

জাতীয় দলের সতীর্থদের কাছে ডি মারিয়ার ডাক নাম, ফিডিও ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ