ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রাজিল-উরুগুয়ের ম্যাচে ৪১ ফাউলের বিশাল রেকর্ড, দেখে নিন যার যে কয়টি
লাতিন আমেরিকা অঞ্চলের কয়েকটি দল যেমন ছন্দময় ফুটবল খেলে তেমনে কয়েকটি দলের খেলোয়াড়রা আবার মেরে খেলেন। ছন্দময় ফুটবল খেলার তালিকায় ওই অঞ্চলের সেরা তিন দল ব্রাজিল-আর্জেন্টিনা ও উরুগুয়ে সবার উপরে।
কিন্তু রোববার (৭ জুলাই) কোপা আমেরিকার চতুর্থ ও শেষ কোয়ার্টারের চিত্রটা ছিল একদম ভিন্ন। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচটি যারা দেখেছেন, তারা নিশ্চিতভাবে এই দুদলকে মেরে খেলা দলগুলোর কাতারে ফেলতে পারেন।
ম্যাচে না ছিল ছন্দ, না ছিল দেখার মতো কোনো পাস। দুই দলই একে অপরকে খেলেছে মেরে। পুরো ম্যাচজুড়ে বাকবিতণ্ডার পাশাপাশি হাতাহাতি তো হয়েছেই, মূল ম্যাচে খেলোয়াড়রা ফাউলও করেছেন অনেক। ম্যাচে দুই দলের ফাউলের সংখ্যা মোট ৪১টি। যা এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ। উরুগুয়ে ফাউল করছে ২৬টি, ব্রাজিলের ক্ষেত্রে সংখ্যাটা ১৫।
বিপরীতে দুদলের ২ জন করে খেলোয়াড় হলুদ কার্ড পান। তবে ম্যাচে সবচেয়ে বড় ফাউলটা হয় ৭৪ মিনিটে। বল নিয়ে দৌড়াতে থাকা রদ্রিগোকে এ সময় পেছন থেকে পায়ে মারাত্মকভাবে ট্যাকেল করেন নাহিতান নান্দেজ।
প্রথমে তাকে হলুদ কার্ড দেন রেফারি। কিন্তু ভিএআর রিভিউয়ের পর লাল কার্ড দেখিয়ে নান্দেজকে মাঠছাড়া করেন তিনি। ১০ জনের দলে পরিণত হয় উরুগুয়ে। ১০ জনের দল হলেও ব্রাজিলকে বাকি ম্যাচে গোল করা থেকে বিরত রাখে উরুগুয়ে।
৯০ মিনিটেও ম্যাচের সূরাহা না হলে টাইব্রেকারে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের ৪-২ ব্যবধানে হারায় তারা। এ নিয়ে প্রায় এক যুগ পর কোপা আমেরিকার সেমিফাইনালে উঠল উরুগুয়ে। ২০১১ সালে সবশেষ সেমিফাইনাল খেলা উরুগুয়ে সেবার চ্যাম্পিয়নও হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল