ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
আজ চূড়ান্ত হলো আর্জেন্টিনার সেমিফাইনালের প্রতিপক্ষ
কোপা আমেরিকায় প্রথম কোয়ার্টার ফাইনালে শুক্রবার (৫ জুলাই) টাইব্রেকারে ৪-২ গোলে ইকুয়েডরকে পরাজিত করে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অপেক্ষায় ছিল কে হবে তাদের প্রতিপক্ষ, কানাডা নাকি ভেনেজুয়েলা।
শনিবার (৬ জুলাই) আর্লিংটনে কোপার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল কানাডা ও ভেনেজুয়েলা। সেখানেও টাইব্রেকারে নির্ধারণ হলো জয় পরাজয়। ম্যাচের নির্ধারিত সময় ১-১ গোলে সমতা থাকায় কোপার নিয়মানুসারে ম্যাচের ফলাফল নির্ধারণে দারস্থ হতে হয় টাইব্রেকারের।
সেখানেও সমতা বিরাজ করে। অর্থাৎ উভয় দল প্রথম পাঁচটি পেনাল্টির সমান তিনটি করে জালে জড়ায় এবং দুটি মিস করে। ষষ্ঠ পেনাল্টি থেকে ভেনেজুয়েলা গোল মিস করলেও জালে জড়াতে ভুল করেনি কানাডা। আর তাতে নিশ্চিত হয়ে যায় প্রথমবারের মতো কোপা আমেরিকায় তাদের সেমিফাইনাল খেলা।
ভেনেজুয়েলাকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে ইতিহাসের পাতায় ঢুকে পড়ে কানাডা। তাদের আগে ২০০১ সালে কোপা আমেরিকায় প্রথমবারের মতো খেলতে নেমেই সেমিফাইনালে ওঠার সর্বশেষ নজির গড়েছিল হন্ডুরাস। এদিকে ভেনেজুয়েলাকে পরাজিত করে সেমিফাইনালে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে।
আগামী বুধবার (১০ জুলাই) প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে তারা। যা হবে চলতি টুর্নামেন্টে দুই দলের দ্বিতীয় সাক্ষাৎ। প্রথম সাক্ষাতে গ্রুপপর্বের ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল