ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
আগামীকাল ভোরে মাঠে নামবে ব্রাজিল, ম্যাচ হারলেও যে সমীকরণে কোয়ার্টারে যেতে পরে
৪৮তম কোপা আমেরিকার গ্রুপ পর্বে প্রথম ম্যাচে কোস্টারিকার কাছে পূর্ণ পয়েন্টে হেরে ব্যাপক সমালোচনার মুখে পড়ে ব্রাজিল। এতে তাদের টুর্নামেন্টে থাকা কঠিন হয়ে পড়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সেলেকাওরা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা প্যারাগুয়ের বিপক্ষে সেই ম্যাচে তাদের আসল মাত্রা দেখিয়েছিল।
বৃহস্পতিবার (২৯ জুন) অ্যালেজিয়েন্তে স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় গ্রুপ ডি ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে তিন পয়েন্ট অর্জন করেছে ব্রাজিল। ম্যাচে দুটি গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। একটি করে গোল করেন সাভিও ও লুকাস পাকেতা। এই জয়ের পরও কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের জায়গা এখনো নিশ্চিত হয়নি।
বুধবার (৩ জুলাই) যুক্তরাষ্ট্রের লেভিস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭ টায় নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ‘ডি’ গ্রুপের শীর্ষে থাকা দল কলম্বিয়ার মুখোমুখি হবে তারা। এই ম্যাচে তাদের জিততেই হবে কিংবা এক পয়েন্ট নিতে হবে। তবেই নিশ্চিত হবে কোয়ার্টার ফাইনাল।
কোনোভাবে যদি কলম্বিয়ার কাছে ব্রাজিল হেরে যায় সেক্ষেত্রেও কোয়ার্টারের স্বপ্ন টিকে থাকবে সেলেসাওদের সামনে। এ জন্য অবশ্য কঠিন সমীকরণের সামনে দিয়ে যেতে হবে তাদের।
একই সময়ে অর্থাৎ বুধবার (৩ জুলাই) যুক্তরাষ্ট্রের কিউটু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় ‘ডি’ গ্রুপ থেকে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে কোস্টারিকা ও প্যারাগুয়ে। সে ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে ব্রাজিলকে। এ ম্যাচে যদি কোস্টারিকা কমপক্ষে ৪-০ গোলে প্যারাগুয়েকে পরাজিত করে তাহলে পয়েন্ট সমান হওয়া সত্ত্বেও গোল ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টারে চলে যাবে ব্রাজিল।
কেননা এই মুহূর্তে ব্রাজিলের পয়েন্ট ৪, গোল +৩ আর কোস্টারিকার পয়েন্ট ১, গোল -৩। তাই কলম্বিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করলেই কোয়ার্টারে চলে যাবে সেলেসাওরা। কিন্তু ব্রাজিল যদি কলম্বিয়ার কাছে নূন্যতম ১-০ গোলে হারে তাহলে প্যারাগুয়ের বিপক্ষে ৩-০ গোলে জয় পেলেই কোয়ার্টারে চলে যাবে কোস্টারিকা। তাই কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে কোনোভাবেই হারা যাবে না।
দুইটি করে ম্যাচ শেষে কলম্বিয়া ৬ পয়েন্ট নিয়ে টেবিল টপার। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ব্রাজিল। ১ পয়েন্ট নিয়ে তিনে কোস্টারিকা। সবার শেষে অবস্থান প্যারাগুয়ের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল