ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশের প্রধান কোচ হলেন সালাউদ্দিন
বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সুপার এইট পর্যন্ত গেলেও বিশ্বকাপের ওভার অল পারফর্ম্যান্স নিয়ে হতাশ বিসিবি থেকে শুরু করে বাংলাদেশের দর্শকরাও। বিশ্বকাপের সব থেকে বড় প্রাপ্তি হলো রিশাদ হোসেন। আর এই রিশাদ হোসেনই উঠে এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দল থেকে কোচ সালাউদ্দিনের হাত ধরে।
রিশাদ হোসেনকে নিয়ে গর্ব করে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল তাকে অভিনন্দন জানিয়েছেন সেই সাথে সালাউদ্দিনকে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে দেখতে চান তিনি। তিনি বলেছেন, "বাংলাদেশের বেশির ভাগ প্লেয়ার কিন্তু উঠে আসে বিপিএল থেকে। বিপিএল কিন্তু ঠিকি তার কাজ করে যাচ্ছে। কিন্তু এই সব প্লেয়ার কি কারণে যে জাতীয় পর্যায়ে তাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারে না তা আমার জানা নেই। দেখুন এবারের বিশ্বকাপের সেরা পারফর্মার রিশাদ হোসেন কিন্তু আমাদের দল থেকে উঠে এসেছে।
তবে যত দুর জানা গেছে চন্ডিকা হাথুরু সিংহের সাথে চুক্তি বাড়াচ্ছে না বিসিবি। আর তিন ফরমেটে অধিনায়কের দায়িত্ব থেকে ছেঁটে ফেলা হতে পারে নাজমুল হোসেন শান্তকে। এমনকি কোচন্ডিকা হাথুরু সিংহকে বহিষ্কার করতে পারে বিসিবি। তবে জানা গেছে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করতে চান চন্ডিকা হাথুরু সিংহে।
তবে যত দুর জানা গেছে তাতে আগামীকাল বোর্ডে মিটিংয়ে সালাউদ্দিনকে কোচ করা প্রস্তাব রাখা হতে পারে। এই নিয়ে নিজেদের মধ্য আলোচনা করেছে বোর্ড পরিচালকরা। শুধু সালাউদ্দিন নয় লিস্টে আছেন আরেক বাংলাদেশের প্রভাবশালী কোচ খালেদ মাহমুদ সুজন। তবে তাকে প্রস্তাব দেয়া তিনি সালাউদ্দিনকে করার কথা বলবেন জানা গেছে।
আগামী দুই বছরের জন্য সালাউদ্দিনকে কোচ হওয়ার প্রস্তাব দিতে চায় বোর্ড পরিচালকরা। অনেক তো বিদেশী কোচ দিয়ে চেষ্টা করা হলো কোনো ফল আসছে না। এবার তাই দেশি কোচদের সুযোগ দিতে চায় বিসিবি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল