ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
কোপার আগে নতুন করে নেইমারকে নিয়ে বড় দুঃসংবাদ
ভক্তরা অপেক্ষা করতে পারে না। তিনি ব্রাজিলের সবচেয়ে বড় তারকা। কিন্তু মাঠে ফুটবলের নান্দনিকতার বদলে মাঠের বাইরে অনেকটা সময় কাটিয়েছেন নেইমার জুনিয়র। তার প্রজন্মের অন্যতম প্রতিভাবান ফুটবলার তার ক্যারিয়ারের বেশিরভাগ সময় হাসপাতালের বিছানায় কাটিয়েছেন।
এবারের কোপা আমেরিকায় নেইমার যে অংশ নেবেন না তা আগেই নিশ্চিত হয়ে গেছে। তবে নাম যেহেতু নেইমার, তাই তাকে নিয়ে আগ্রহ থাকাটাই স্বাভাবিক। দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে রয়েছেন ব্রাজিলিয়ান তারকা। তিনি কবে ফিরবেন তাও স্পষ্ট নয়। সম্প্রতি সৌদি লিগ জেতার পর তাকে আল হিলাল শার্ট পরতে দেখা গেছে। এই ছিল নেইমারের সব খবর।
এবার অবশ্য নেইমারের দেখা পায়নি ফুটবল দুনিয়া। কোপা আমেরিকার দলে ডাক পাননি। ব্যস্ত আছেন রিহ্যাব নিয়ে। এরইমাঝে নেইমারের ক্লাব আল-হিলালের কোচ হোর্হে জেসুস দুঃসংবাদই দিলেন ব্রাজিল ভক্তদের জন্য।
সৌদি আরবের রাজধানী রিয়াদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেসুস বলেছেন, ‘আমি যত দূর জানি, নেইমারকে সেরে ওঠার জন্য যে সময় দেওয়া হয়েছে এবং এ ধরনের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে যে সময় লাগে, সেটা কমপক্ষে ১০ থেকে ১১ মাস। আমরা যদি হিসাব করি, তাহলে প্রাক–মৌসুমের প্রস্তুতি থেকে পাওয়া যাবে না তাকে।’
কোচের বক্তব্য থেকে এটা পরিষ্কার, চলতি মৌসুম তো বটেই। আগামী মৌসুমের শুরুতেও নেইমার জুনিয়রকে পাওয়া নিয়ে আছে সন্দেহ। যার অর্থ, এই মৌসুম এখানেই শেষ তার জন্য। যেখানে পুরো মৌসুমে আল হিলালের হয়ে নেইমার খেলেছেন মাত্র ৫ ম্যাচ।
এর আগে। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে গত বছরের নভেম্বর মাসে নেইমারের অস্ত্রোপচার হয়। এরপর ডিসেম্বরে ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার কোপা আমেরিকায় নেইমারের খেলার সম্ভাবনা নাকচ করে দেন। গত ফেব্রুয়ারিতে আল হিলালে যোগ দেন নেইমার। ক্লাবের অধীনেই ফিটনেস ফিরে পেতে কাজ চালিয়ে যাচ্ছেন নেইমার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল