ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুবারসিকে ৫০ কোটি ইউরো দিয়ে রিলিজ ক্লজ করে নিলো বার্সেলোনা
১৭ বছর বয়সী এই উঠতি তারকা ডিফেন্ডারকে তাই হাতছাড়া করতে চায়না বার্সেলোনা। তাইতো তাকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবে রাখবে।’ বার্সেলোনা কুবারসির রিলিজ ক্লজ ৫০ কোটি ইউরো ধরে মেয়াদ বাড়িয়ে নিলেন।
বার্সেলোনার মূল দলে তাঁর আবির্ভাব এ বছরই। জাভি হার্নান্দেজের দলের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ১৫টি ম্যাচ। এই অল্প কয়টা ম্যাচ দিয়েই নিজের জাতটা খুব ভালোভাবে বোঝাতে পেরেছেন পাউ কুবারসি। ১৭ বছর বয়সী এই উঠতি তারকা ডিফেন্ডারকে তাই হাতছাড়া করতে চায়নি বার্সেলোনা। তাঁর সঙ্গে ৩ বছরের চুক্তি করেছে ক্যাম্প ন্যুয়ের ক্লাবটি।এসপানিওলে জন্ম নেওয়া কুবারসির ফুটবলে হাতেখড়ি জিরোনায়। ৭ বছর বয়সে ক্লাবটির যুব দলে নাম লেখান কুবারসি। সেখানে ৪ বছর কাটানোর পর চলে যান বার্সেলোনার একাডেমিতে। ২০১৮ সালে বার্সার একাডেমিতে নাম লেখানো কুবারসি ক্লাবটির ‘বি’ দলে সুযোগ পান গত বছর।
‘বি’ দলের হয়ে ৯ ম্যাচ খেলেই জাভির নজর কাড়েন কুবারসি। এ বছরের জানুয়ারিতে জায়গা হয় মূল দলে। মূল দলে জায়গা পেয়ে অনেক দিন ধরে চলতে থাকা বার্সেলোনার রক্ষণের সংকট কিছুটা হলেও লাঘব করেছেন তিনি।
বার্সার জার্সিতে ভালো খেলার ফল হিসেবে স্পেন জাতীয় দলেও ডাক পেয়েছেন। কলম্বিয়ার বিপক্ষে মার্চে ১-০ গোলে হেরে যাওয়া প্রীতি ম্যাচ দিয়ে স্পেন দলে অভিষেক হয় কুবারসির। সেই ম্যাচে আইমেরিক লাপোর্তের জায়গায় ৮৩ মিনিটে বদলি হিসেবে খেলতে নেমে একটি রেকর্ডও গড়েন। হয়ে যান স্পেনের জার্সিতে খেলা সর্বকনিষ্ঠ ডিফেন্ডার। কলম্বিয়ার সঙ্গে ম্যাচের দিন তাঁর বয়স ছিল ১৭ বছর ১ মাস ২৮ দিন।
এরপর স্পেনের হয়ে আরও একটি ম্যাচ খেলেন কুবারসি। অনেকেই মনে করছেন, জুনে হতে যাওয়া ইউরো ২০২৪-এর স্পেন দলেও থাকবেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল