ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
যুক্তরাষ্ট্রে সমর্থকদের তালিকা পাঠাল আর্জেন্টিনা
আমেরিকার আসর খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। তবে এবার যেনো সমর্থকদের নিয়ে নিচ্ছেন শক্ত ভূমিকা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েই যুক্তরাষ্ট্রের মাটিতে ২০২৪ কোপা আমেরিকার আসর খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে লাতিন অঞ্চলের সবচেয়ে বড় এই প্রতিযোগিতা। বিশ্বচ্যাম্পিয়ন দলটি ইতোমধ্যে কোপার জন্য ‘বিশেষ’ সমর্থকদের একটি তালিকা তৈরি করে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের কাছে পাঠিয়েছে। তবে বিশেষ সুবিধা পেতে নয়, উগ্র সমর্থকদের প্রবেশে বাধা দিতে বলেছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার ন্যাশনাল সিকিউরিটি উগ্রবাদী আচরণ করেন, এমন সমর্থকদের তালিকাটি তৈরি করেছে যাতে করে প্রতিবারের মতো এবারো উগ্রবাদী আচরণ না করতে পারেন। এক টুইট বার্তায় এমনটাই জানিয়েছেন আর্জেন্টাইন নিরাপত্তা বিষয়ক মন্ত্রী প্যাট্রিসিয়া বালরিচ। যেখানে তিনি লিখেছেন, উগ্রবাদী আর্জেন্টাইনদের ছাড়াই হবে ২০২৪ কোপা আমেরিকা।আর্জেন্টাইন এই মন্ত্রী জানিয়েছেন, ‘আমরা যুক্তরাষ্ট্র সরকারকে ত্রিবুনাসেগুরা প্রোগ্রামের অধীনে তথ্য সরবরাহ করতে রাজি হয়েছি। যেখানে মাঠে উগ্র আচরণ করা দর্শকদের ফুটবল স্টেডিয়ামে প্রবেশ থেকে বিরত রাখতে চাই। যাতে তাদের কেউই পুরো আসর চলাকালে সেখানে যেতে না পারে।’চলতি বছর যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি আন্তর্জাতিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এর ভেতর ফুটবল–ক্রিকেটেরও ইভেন্ট রয়েছে। সে কারণে নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখতে বেশকিছু পদক্ষেপ হাতে নিচ্ছে দেশটির জাস্টিস এন্ড হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। আর্জেন্টিনার পাঠানো ওই তালিকায় আগে থেকে বিশৃঙ্খল ঘটনার জন্ম দেওয়া ভক্তদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। গত ১ মে আর্জেন্টিনায় ২০২৪ প্রফেশনাল লিগ কাপে স্টুডেন্টস ও বোকা জুনিয়র্সের মধ্যকার খেলায় এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল