ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভুল সিদ্বান্তের কারণে বায়ার্ন কোচ টুখেল রেফারিকে ধুয়ে দিলেন
অতিরিক্ত দেওয়া সময়ে তখন ১৩ মিনিটের খেলা চলছিল। এমন সময়ে রিয়ালের জালে বল জড়ান বায়ার্ন সেন্টারব্যাক ম্যাথিয়াস ডি লিট। তবে বল জালে জড়ানোর আগেই লাইনসম্যান অফসাইডের পতাকা তোলেন। গোলটি বাতিল হয়।
রেফারির সিদ্ধান্ত নিয়ে চলছে বিতর্ক। তখন মাঠেই প্রতিবাদ জানিয়েছেন বায়ার্ন মিউনিখের কোচ টমাস টুখেলসহ ক্লাবটির খেলোয়াড়েরা। ম্যাচ শেষেও ছিল এর রেশ, রেফারি সাইমন মারচিনিয়াককে রীতিমতো ধুয়ে দিয়েছেন টুখেল।
বার্নাব্যুতে গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল ফিরতি লেগে হোসেলুর জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতেছে রিয়াল। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের জয়ে ফাইনালে উঠল কার্লো আনচেলত্তির দল। প্রথম লেগ ২-২ গোলে ড্র হয়েছিল। অর্থাৎ তখন ডি লিটের গোল বাতিল না হলে খেলা অতিরিক্ত সময়ে গড়াত।
ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় টিএনটি স্পোর্টসকে বায়ার্ন কোচ টুখেল বলেছেন, ‘সর্বনাশা সিদ্ধান্ত নিয়েছেন লাইনসম্যান ও রেফারি। এই সিদ্ধান্তের কারণে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিল বলে মনে হচ্ছে। দারুণ লড়াই হয়েছে, আমরা মাঠে সবটুকু দিয়েছি। (ফাইনালের) খুব কাছে পৌঁছেও গিয়েছিলাম। কিন্তু এখন রিয়াল মাদ্রিদকে শুভকামনা জানাতে হচ্ছে।’
এরপর সংবাদ সম্মেলনেও ক্ষোভ ঝেড়েছেন টুখেল, ‘দুঃখ প্রকাশ করে এখন কোনো লাভ নেই। সবার সর্বোচ্চটা দিতে হয়েছে, ভুগতে হয়েছে, কোনো ভুল ছাড়াই খেলতে হয়েছে সবাইকে। সুতরাং রেফারিকেও সেই মানের হতে হবে। ঘটনা ঘটে যাওয়ার পর অজুহাত দিয়ে কোনো লাভ নেই। আপনি সেরা বলেই মাঠে। শেষ পর্যন্ত মাঠে আপনার কাছে সেরাটা প্রত্যাশা করা আমাদের অধিকার।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল