ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেষ ৩ মিনিটের ঝড়ে ফাইনালের টিকিট পেলো রিয়াল মাদ্রিদ
কথায় আছে না, হারের আগে হার নয়! সেটাই যেন প্রমাণ করল রিয়াল মাদ্রিদ। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮৮ মিনিট পর্যন্ত তারা পিছিয়ে ছিল ১-০ গোলে। শেষ ৩ মিনিটের ঝড়ে সবকিছু লণ্ডভণ্ড করে প্রত্যাশিতভাবেই ম্যাচটা শেষ করল রিয়াল মাদ্রিদ।
বুধবার (৮ মে) চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ২-১ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ, দুই লিগ মিলিয়ে ব্যবধানটা ৪-৩। আলিয়াঞ্জ অ্যারেনায় তারা ড্র করেছিল ২-২ গোলে।
মাদ্রিদের সাদা রঙে ছেয়ে যাওয়া মাঠে প্রথমার্ধে আধিপত্য দেখায় স্বাগকিতরা। পুরো ৪৫ মিনিটই বায়ার্ন মিউনিখের রক্ষণকে ব্যতিব্যস্ত রাখে তারা। গোলটাই যা পাওয়া হয়নি এ সময়। কার্লো আনচেলত্তি আফসোস করতেই পারেন।
১৩ মিনিটে সবচেয়ে বড় পরক্ষীর মুখে পড়েন ম্যানুয়েল নয়্যার। দানি কারভাহালের পাস থেকে ভিনিসিউস জুনিয়র বল পাঠিয়ে দেন দূরের পোস্ট দিয়ে। বারে লেগে বল চলে আসে রণাঙ্গনে। পাল্টা শট নেন রদ্রিগো, পড়ে গেলেও সেটা ঠেকিয়ে দেন নয়্যার। কে বলবে তার বয়সটা ৩৮ পেরিয়ে ৩৯-এ।
এরপর আক্রমণ পাল্টা আক্রমণে বাড়তে থাকে ম্যাচের বয়স। বাকি তখন আর ২ মিনিট। ভিনির নেয়া শট ধরে ফেলেন নয়্যার, পরক্ষণে বল ছুটে যায় তার হাত থেকে। কাছেই থাকা জোসেলু কোনো ভুল করেননি, রিয়াল ফেরে সমতায়। ৩ মিনিট পর আবারও একই জায়গা থেকে গোল করেন জোসেলু। কিন্তু বাধ সাধে তার অবস্থান। পরে ভার রিভিউ দেখে রেফারি নিশ্চিত হন, অফসাইড হয়নি, সেটি গোলই। বাকি সময়টা রিয়াল কাটিয়েছে শেষ বাঁশি বাজার অপেক্ষায় থেকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল