ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
এমবাপ্পে কি আজ পারবেন?
এ মুহূর্তে যে কেউ কেউ গেলে চমকে উঠবেন । মনে হতে পারে, প্যারিস নয়, পথ ভুলে চলে এসেছেন পিএসজি নামে ফুটবলের কোনো একটি শহরে। কেউ যদি এমনটি মনে করেন, তাঁকে কোনোভাবেই দোষ দেওয়ার সুযোগ নেই। গোটা শহরেই এই মুহূর্তে ফুটবলের রং আমেজ। প্যারিস এখন পিএসজিময়। গোটা শহর প্রস্তুতি নিচ্ছে ফাইনালে যাওয়ার জন্য।
চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগের এই ম্যাচে আজ রাতে পিএসজি আতিথ্য দেবে বরুসিয়া ডর্টমুন্ডকে নিজেদের মাঠে। প্রথম লেগে ডর্টমুন্ডের কাছে তাদের মাঠে ১-০ গোলে হেরেছে প্যারিসের দলটি । ফাইনালে যেতে আজ রাতে পিএসজির তাই জিতলেই শুধু হবে না; বরং ব্যবধানটা হতে কমপক্ষে ২-০। কাজটা পিএসজির জন্য খুবই কঠিন কিন্তু নিজেদের মাঠে অসম্ভব নয় ।
এ ম্যাচকে সামনে রেখে তাই প্যারিসে এখন উৎসবের প্রস্তুতি আর সেই উৎসব কি কিলিয়ান এমবাপ্পেকেও ছুঁয়ে যাচ্ছে? উৎসবধ্বনির মধ্যেও নিজের পিএসজিকে বিদায় বলার সুরটাও কি শুনতে পাচ্ছেন তিনি? শুনলেও সেটি কোন অস্বাভাবিক বিষয় নয়। ২০১৭ সালে মোনাকো ছেড়ে পিএসজিতে আসেন এমবাপ্পে। এরপর গত কয়েক বছরে ধরে হয়ে উঠেছেন ‘ডার্লিং বয় অব প্যারিস’। ২০১৮ সালের বিশ্বকাপটা বয়ে মস্কো থেকে প্যারিসে নিয়ে এসেছিলেন এই তারকা।
তারপরও এমবাপ্পের ওপর প্যারিসবাসীর অভিযোগ কম নয়! শহরের ক্লাবটিকে যে কখনো চ্যাম্পিয়ন্স লিগ সেরা বানাতে পারেননি এমবাপ্পে। এবার না পারলে হয়তো কখনোই আর নয়। এ মৌসুম শেষেই যে তাঁর পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়ার জোর সম্ভাবনা রয়েছে । এটি আনুষ্ঠানিক না হলেও ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো তাই বলছে । প্যারিসবাসীর মুখে হাসি ফোটানোর এটাই তাই কিলিয়ান এমবাপ্পের শেষ সুযোগ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল